৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের দুর্নীতিবাজ জেলা প্রশাসক ড.ইলিয়াস মিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিমকে অপসারনের দাবীতে সুনামগঞ্জে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার( ট্রাফিক) পয়েন্ট এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স এর জেলা কমিটির আহবায়ক অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলীর সভাপতিত্বে ও জুলাই যোদ্ধা মোঃ আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,জেলা বিএনপি নেতা আব্দুল করিম পাটান,জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক শেখ এমদাদুল হক,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ রিদওয়ানুল হক নিহাল,জেলা ওয়ারিওর্স অব জুলাই এর যুগ্ম আহবায়ক রেদোয়ান আহমেদ,জামাত নেতা মোঃ নাসির উদ্দিন,ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি ফজলে রাব্বী মারুফ,আহত জুলাই যোদ্ধা শাহীন মিয়া,জুলাই যোদ্ধা মোঃ সালমান আহমদ,জুলাই যোদ্ধা আরিফ উদ্দিন,জুলাই যোদ্ধা রায়হান আহমদ ঋত্বিক প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ছাত্রজনতা ও জুলাই যোদ্ধার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন,জেলা প্রশাসক ও এডিএম রেজাউল করিম মহামান্য হাইকোর্টে বিচারাধীন ৮৯/২০২৫ নং আদালত অবমাননা মামলার আসামী। তারা উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে বেআইনীভাবে গুলশান থানার হত্যা মামলার প্রধান আসামী শেখ হাসিনার সহযোগী একই মামলার ৮১নং আসামীকে জেলার জাতীয় রাজস্ব আয়ের অন্যতম ক্ষেত্র যাদুকাটা বালি মহাল বেআইনীভাবে ইজারা দিয়েছেন। অথচ বৈধভাবে টেন্ডার দিলে এসব মহাল আরো বেশিমূল্যে ইজারা দিয়ে সরকার মোটা অংকের টাকা রাজস্ব লাভে সক্ষম হতো। এডিএম রেজাউল করিম সরকারের ৮০ লক্ষ টাকা রাজস্ব মূল্যের ক্ষতিসাধন করে ভারতীয় চোরাই গরু চোরাকারবারীদের জিম্মা দিয়ে এসব গরু পাচারে প্রত্যেক্ষভাবে সহায়তা করেছেন। তার বিরুদ্ধে এনবিআরের চেয়ারম্যান বরাবরে কাস্টমস কর্তৃপক্ষ তদন্ত রিপোর্ট দাখিল করলেও এখন পর্যন্ত গরুচোর রেজাউল এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। তারা তাদের ব্যক্তিগত স্বার্থে আওয়ামী লীগের পলাতক ইউপি চেয়ারম্যানদের নিয়ে প্রকাশ্য দিবালোকে সরকারী অফিসে বসে সভা করে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসরদের পূনর্বাসন করে যাচ্ছেন। তারা আগামী এক সপ্তাহের মধ্যে ঐ দুই দুর্নীতিবাজ কর্মকর্তাকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার না করলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এর আলটিমেটাম দেন।সভাপতির বক্তব্যে হাউমাউ করে কেঁদে কেঁদে জুলাই যোদ্ধা জহুর আলী বলেন,আমার উপর হামলাকারী ওসি খালেদকে এখনও গ্রেফতার করা হয়নি। অথচ পতিত স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ জেলা প্রশাসকের পোষ্য গুন্ডারা আমরা জুলাইযোদ্ধাদেরকে ল্যাংরা লোলা বলে প্রকাশ্য দিবালোকে গালি দেয়। জেলা প্রশাসক ও থানা পুলিশের কাছে একের পর এক অভিযোগ দায়ের করেও আমরা জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কোন ন্যায়বিচার পাইনি।সভায় বক্তারা বলেন,জুলাই আন্দোলনের সাথে বেঈমানী করে সুনামগঞ্জের দুর্নীতিবাজ জেলা প্রশাসক ড.ইলিয়াস মিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিম জুলাই আন্দোলনের নেতাকর্মীদের উপর দীর্ঘদিন ধরে নির্যাতনের ষ্টিমরোলার চালিয়ে যাচ্ছেন। তাদের অমানবিক নির্যাতন ও পাশবিকতায় আমাদের পীট দেয়ালে ঠেকে গিয়েছে বিধায় আমরা আজ রাজপথে নেমে কর্মসুচি পালন করতে বাধ্য হচ্ছি। আমরা অবিলম্বে জুলুমবাজ এই জেলা প্রশাসক ও তার দোসর মোহাম্মদ রেজাউল করিমের অপসারণের জন্য প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস এর কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page