১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে শিল্পীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ও পেনশন ভাতার দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে শিল্পীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেনশন ভাতার দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে বেতার ও টেলিভিশন শিল্পী পরিষদ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আপ্তাব মিয়া,সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, বাউল শিল্পী হিরামন তালুকদার, বাউল শিল্পী সাজিদ মিয়া, সংগীত শিল্পী অঞ্জন চৌধুরী, জুবায়ের বখত সেবুল, শাহীন বখত, বিধান চন্দ্র বনিক, সোহেল রানা, তপন কর, রূপু বনিক, দেবাশীষ তালুকদার শুভ্র, সুষেন চন্দ্র, রিপন চন্দ, আবির আহমদ, আবু তাহের, তুর্জ দাস রাজ প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিল্পী অনেক কষ্ট করে বেতার কেন্দ্রে গিয়ে অডিশনে পাস করে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত হয়। কিন্তু দুঃখের বিষয় কেউ অসুস্থ হলে তাদেরকে চাঁদা তুলে চিকিৎসা করাতে হয়। সঠিক কোনো নীতিমালা না থাকায় শিল্পীরা তেমনভাবে মূল্যায়নও পায় না। ফলে মফস্বলের শিল্পীরা ঢাকায় গিয়ে কোনো প্রোগ্রাম পায় না। যদিও ৬ মাসে একটি পায় সেটাতেও মাত্র ২ হাজার পাঁচশ টাকা সম্মানি প্রদান করা হয়। নানাভাবে শিল্পীরা অবহেলার শিকার। এজন্য শেষ জীবনে এসব শিল্পীদের পেনশনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন শেষে শিল্পীরা সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিল্পীরা। ##

সুনামগঞ্জ প্রতিনিধি
০১.০৮.২০২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page