২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে নাশকতার মামলায় ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির তিনদিনব্যাপী সড়ক,নৌপথ ও রেলপথে ডাকা অবরোধের প্রথমদিনে নাশকতার অভিযোগ এনে ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ জেলা বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীতে দলীয় নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্নস্থানে জড়ো হয়ে পিকেটিংয়ের চেষ্টাকালে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে।আটকৃকতরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাখাব উদ্দিন,জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী,জেলা বিএনপির সদস্য মো. ইকবাল হোসেন,সামছুল হক,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক চৌধুরী নাসিম,তাহিরপুর উপজেলা যুবদলের কর্মী সাকিব মুন খোকন,তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল,বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. নজরুল ইসলাম,কাঠইর ইউপি বিএনপির কর্মী হেনু মিয়া ।এদিকে অবরোধের প্রথমদিনে ঢিলেঢালাভাবে অবরোধকর্মসূচী চললেও সকালের দিকে শহরে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলে ও বেলা বাড়ার সাথে শহরের বিভিন্ন পয়েন্টে রিক্সা,অট্রোরিক্সা,সিএনজি চলতে দেখা যায়। তবে ঢাকাসহ দেশের বিভিন্নপ্রান্তে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। 

আভ্যন্তরীন রুটে যাত্রবাহি বাস ও লঞ্চ মাঝে মাঝে চলতে দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে ব্যাপক সংখ্যক পুলিশ,র‌্যাব ও বিজিবির সদস্যদের টহল ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ১০ জন বিএনপির নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ৩০ অক্টোবর নাশকতার চেষ্টার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১০জনকে আটক করে এবং দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page