৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জে ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন: সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> নানান আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জে ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সকালে কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংস্কৃতিকপ্রেমী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। সংগঠনটির প্রতিষ্ঠাতা অরুণ তালুকদারের আন্তরিক অনুপ্রেরণায় এই সংগীত ও শিল্পীগোষ্ঠীর যাত্রা শুরু হয়েছে।ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট সংস্কৃতিনুরাগী অধ্যক্ষ শেরগুল আহমেদ ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও, নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয় এবং একটি কেক কেটে নতুন যাত্রার শুভ সূচনা করা হয়।সংগঠনের সভাপতি সমীর কান্তি দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে, সাধারণ সম্পাদক আবির হোসাইনের সঞ্চালনায় বহু গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।বক্তব্য রাখেন সহ-সভাপতি স্বপন রায় ও রেসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মনি তালুকদার, মোঃ ফরিদুল ইসলাম সোহেল, মৃনাল কান্তি দাস, শায়েখ আকএম জাকারিয়া, রাকু রাজ চৌধুরী, সুজিত দাস, গুরুধন দাস, রাজ নারায়ণ দাস, সুনামগঞ্জ জেলা শিল্পকলার গানের শিক্ষক সন্তোষ কুমার চন্দ, এবং সোহেল রানা।বক্তারা ধ্রূবতারা শিল্পীগোষ্ঠীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এই বিদ্যালয় সুনামগঞ্জের সাংস্কৃতিক পরিমন্ডলে নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমির হোসেন, বজলুর চৌধুরী, বিজিত মিত্র, অশেষ তালুকদার, ইমরান আহমেদ, রফিকুল ইসলাম, সাইফুর রহমান, মাধুরী তালুকদার, শ্রিপা বৈদ্য সহ ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের সকল সম্মানিত সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।সংগঠনটি আশা করছে, এই নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সংগীত চর্চায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে বিশ্বাস করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল
টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং
কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

You cannot copy content of this page