৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

সুনামগঞ্জে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় ঐক্যের বাংলাদেশের ডাক দিল সর্বদলীয় ছাত্ররা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> ইয়থ এ্যাম্বসেডর গ্রুপ সুনামগঞ্জের উদ্যোগে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনের রেখে ইয়থ গ্রুপের দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল থেকে দিনব্যাপী শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ফিতা কেটে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং অতিথিরা বিভিন্ন উপজেলার ইয়থ গ্রæপের কাজের বিভিন্ন ছবি এবং রিপোর্ট সংবলিত গ্যালারী পরিদর্শণ করেন।শুরুতেই ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাদের মধ্যে “ছাত্র রাজনীতিই উন্নত গণতন্ত্রের একমাত্র পূর্বশর্ত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। পক্ষ দলে ছিলেন মনিরাজ,তারাকুল হক,জানে আলম,তানভীর চৌধুরী বিপক্ষ দলে ছিলেন ইমরানুল হাসান,নাইম আহমদ,মৌসুমী আক্তার,বর্ণা দাস।মডারেটরের দায়িত্ব পালন করেন অভিজিৎ রায়,বিচারক ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম শাহীন,সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণষ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ।বিচারকরা দু দলকেই যৌথ ভাবে বিজয়ী ঘোষণা করেন।শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দল নেতা বর্ণা দাস।এর পর আয়োজন করা হয় উপস্তিত বক্তৃতা প্রতিযোগিতার।ছাত্রনেতা: নিজ দলের লক্ষ্য-উদ্দেশ্য,ভবিষ্যৎ পরিকল্পনা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করণে প্রতিশ্রæতি এবং সাধারণ ছাত্র-ছাত্রী: ছাত্র রাজনীতিকে ভবিষ্যতে যেভাবে দেখতে চাই বিষয়ে বক্তব্য রখেন।এসময় ছাত্রনেতারা তাদের বক্তব্যে ছাত্ররাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি দেন।এবং ঐক্যের বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেন।প্রতিযোগিতায় অংশ নেন ছাত্র লীগের দিলন আহমদ,ছাত্রদলের মনসুর আহমেদ, তানভীর চৌধুরী ছাত্রলীগের মনিরাজ,ছাত্রদলের রনি, ছাত্রলীগের সৈকত, আল আমিন,সাধারণ ছাত্র বর্ণা দাস। প্রতিযোগিতায় সাধারণ ছাত্র বর্ণা দাস প্রথম,ছাত্রদলের মুসসনুর আহমেদ দ্বিতীয় এবং ছাত্রলীগের দিলন তৃতীয় স্থান অর্জন করেন।এ প্রজন্মের ছাত্র নেতাদের ৮০-৯০ দষকের ছাত্র নেতরা সে সময়ের ছাত্র রাজনীতির বিষয়ে গল্প শোনান।শেষে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান মনিরুজ্জামান মণির,সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম,আবুল কালাম আজাদ,উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুস ছাত্তার,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট শাহীন আলম,শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া,বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুল মালা প্রমূখ।এ সময় বক্তরা বলেন, ছাত্ররাই হচ্ছে আগামী বাংলাদেশের কারিগর তাই তাদের শুধু ক্লাসের বই পড়া নিয়ে ব্যস্থ থাকলে হবে না।ছাত্ররা রাজনীতি সম্পর্কে সচেতন হতে হবে।কারণ এদেশের সকল সংকটে প্রথমেই ছাত্ররা এগিয়ে এসেছে।৮০-৯০ দশকের অনেক ছাত্র নেতা এখন দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন।বক্তরা অভিলম্ভে সকল কলেজ সংসদ চালু করার দাবী জানান।শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সম্মাননা ক্রাস্ট বিতরণ করা হয়।সুনামগঞ্জে ঐক্যের বাংলাদেশের ডাক দিল সর্বদলীয় ছাত্ররা।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৪.০৬.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন।
বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page