২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে তরুণ-তরুণীকে মারধরের মামলায় ধরাছোয়ার বাইরে ভিডিও ভাইরালকারী দুই আসামী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের মুজিব পার্কে তরুণ-তরুণীকে শারীরিকভাবে লাঞ্চিত করার মামলায় এখনো ভিডিও ভাইরালকারী দুই আসামী এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে ।জানা যায় গত ১০ই জুন সোমবার বিকালে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুরস্থ মুজিবপার্কে বসে গল্প করছিলেন দুই তরুণ-তরুণী।এমন সময় কয়েকজন যুবক তাদের পিছন থেকে ভিডিও করে এবং একপর্যায়ে তাদের মারধর ও গালিগালাজ করে।পরবর্তী সময়ে তাদের ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবী করে।ওই ঘটনায় ভিকটিম তরুণ বাদী হয়ে মামলা দায়ের করলে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হলেও একজন গনমাধ্যম কর্মী এবং অনলাইন প্রেসক্লাবের সদস্য আফতাব উদ্দিন স্বেচ্ছায় থানায় আত্বসমর্পণ করেন।এ পর্যন্ত তিন আসামী কারাগারে থাকলেও ধরাছোয়ার বাইরে রয়েছে ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট ভিডিও ভাইরালকারী বাকি ২ আসামী।মামলায় ওই দুই আসামীকে অজ্ঞাত বলে চালিয়ে দেয়া হলেও প্রতিবেদকের কাছে সংগ্রহীত ভিডিও ফুটেজে দেখা যায় ওই দুই আসামী হচ্ছে রুহুল আমিন ও ইমাম হোসেন।ভিডিও দেখে পরিচয় শনাক্ত করা গেলেও রহস্যজনক কারনে এখানো ধরা ছোয়ার বাইরে রয়েছে তারা।তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনলে ঐদিনের ঘটনার পেছনে কার কি উদ্দেশ্য নিয়ে এমন নেক্কারজনক ঘটনার জন্ম দিয়েছিল আসল রহস্যটা বের হয়ে আসবে বলে দাবী সচেতন মহলের।তারা জানান,মুজিবপার্কে তরুণ-তরুণীকে মারধরের ঘটনাটি নেক্কারজনক।এ রকম ঘটনায় মানুষ পার্কে ঘুরতে আসলে ভয় পাবে।তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।এখনো পর্যন্ত যারা ধরাছোয়ার বাইরে রয়েছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানাই।এ ব্যপারে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ জানান,মুজিবপার্কের ঘটনায় আফতাব উদ্দিনকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।সে অনলাইন নিউজ পোর্টাল হাওড়বার্তার স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার-সম্পাদক এবং নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছে।তার মত একজন মানুষ বখাটে হতে পারে না।কেননা তার বিরুদ্ধে পূর্বে কোন বখাটেপনার অভিযোগ নেই।তাকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে ফাঁসানো হয়েছে।এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানাই।যারা এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে তাদের পরিচয় শনাক্ত করা গেছে।আশা করি দ্রুততম সময়ের মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া) রাজন কুমার দাশ জানান, মুজিবপার্কের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪.০৬..২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page