২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি। ৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জের ৫টি আসনের ৭০০টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু,আইন শৃংখলা বাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ৫টি আসনের ৭০০টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। সবকেন্দ্রগুলোতে আইন শৃংখলা বাহিনীর মোট ১১ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ২২ হাজার ১৬৯ জন। এরমধ্যে পূরুষ ভোটার ৯ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং নারী ভোটার ৯ লাখ ৪৭ হাজার ৭২৮ জন। এই মোট আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৭০০টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ১২৯টি। নির্বাচনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি,স্বতন্ত্র,তৃণমূল বিএনপি,বিএন এফ,গণফ্রন্ট,বাংলাদেশ সুপ্রিম পার্টি,ন্যাশনাল পিপলস পার্টিসহ বিভিন্নদলের মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্ধীতায় অংশ নিয়েছেন।শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকতা মো. রাশেদ ইকবাল চৌধুরীর কার্যালয় থেকে জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৭০০টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। তবে ভোটের দিন ভোরে প্রতিটি কেন্দ্রে যাবে ব্যালট পেপার এমন তথ্য নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ্র দাস জানান, ভোটেরদিন প্রতিটি ভোটকেন্দ্রে আইন শৃংখলা কাজে নিয়োজিত পুলিশ,আনসার,র‌্যাব ও বিজিবির মোট ১১ হাজার সদস্য মোতায়েন থাকবে এবং তারা ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে পৌেৈছ গেছেন। এছাড়া ও সেনাবাহিনীর সদস্যরাও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের টহল থাকবে বলে জানা যায়। ভোটারদের উপস্থিতি বাড়াতে এবং ভোটারগণ যাতে করে নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারেন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো.রাশেদ ইকবাল চৌধুরী জানান আগামীকাল ৭ই জানুয়ারী জেলার ৮৮টি ইউনিয়নের ৭০০ ভোটকেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাতে করে সকল ভোটারগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করবে বলে জানান। পাশাপাশি ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের দিন ভোটকেন্দ্রগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page