৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
❝তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত❞ মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা, আমানতকারীদের বিক্ষোভ মানবকল্যাণে নিবেদিত প্রাণ লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে পেটে ১৯ হাজার ইয়াবা সাতকানিয়ায় ৪ রোহিঙ্গা আটক। উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার। রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ। পটুয়াখালীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সুনামগঞ্জের হাওরগুলোতে পুরোদমে বাঁধের কাজ শুরু না হওয়াতে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের বিভিন্ন হাওরে গেলবছরের ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজ শুরু করে আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ সম্পন্ন করার কথা থাকলে ও গত ২০দিনে ও হাওরগুলোতে পুরোপুরি বাধেঁর কাজ শুরু না করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৬/০১/২৬) দুপুরে উদ্বিগ্ন কৃষকদের স্বার্থে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়।তিনি বলেন,এই জেলার মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন বোরো জমির ফসল। সরকার প্রতিবছর জেলার ফসল রক্ষাঁর জন্য শতকোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে থাকেন। কিন্ত সরকারের নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজের উদ্বোধন করে এবং আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ শেষ করার কথা রয়েছে।কিন্ত র্দূভাগ্যেজনক হলেও সত্যি কাজের উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও নিয়ম রক্ষার পিআইসির অনুমোদন দেয়া হয়েছে কিন্তু বাস্তবে এখনো বিভিন্ন উপজেলায় পিআইসি গঠনের কাজ পুরোপুরি শেষ না হওয়াতে ওয়ার্ক অর্ডার দিতে বিলম্ব হচ্ছে। জেলার দিরাই,শাল্লা,ধর্মপাশা,মধ্যনগর,জামালগঞ্জ,তাহিরপুর ও শান্তিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় অধিকাংশ পিআইসি গঠনের প্রক্রিয়া শেষ না হওয়াতে বাঁধের কাজ শুরু হয়নি। নির্ধারিত আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্য সিকিভাগ বাঁধের কাজ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম থাকায় এবারো কৃষকদের সোনালী ফসল রক্ষা করা কঠিন হয়ে পরবে বলে মনে করেন নেতৃবৃন্দরা। তারা মনে করছেন কাবিটা মনিটরিং কমিটি ও পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ আছে,পিআইসি আছে,প্রকল্প ও আছে কিন্ত বাস্তবে হাওরে এখনো দৃশ্যমান বাঁধের কাজ শুরু হয়নি।এই জেলায় দু”লাখ কৃষকের ফলানো ধান কেবল হাওরের নয় দেশের খাদ্য নিরাপত্তার চালিকাশক্তি। কিন্ত পিআইসি গঠনে একটা সিন্ডিকেট জড়িত থাকায় কমিটি গঠনে বিলম্ব এবং অনিয়ম র্দূনীতি থাকায় বাঁধের কাজে গাফলতি রয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দরা। অসময়ে তড়িঘড়ি করে বাঁধের কাজ শুরু করলে টেকসই বাঁধ নির্মাণ হবে না ফলে অল্প বৃষ্টিপাতে অকাল বন্যায় কৃষকদের কষ্টার্জিত সোনালী ফসল তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড এবং স্ব স্ব উপজেলায় সহকারী প্রকৌশলী(এসও) যারা রয়েছেন তারা সিন্ডিকেটের সাথে মিলে পিআইসি গঠনে অনিয়ম র্দূনীতির গন্ধ থাকায় কমিটির গঠন ও কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে । এই লুকোচুরি খেলা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে জেলার সকল হাওরে বাঁেধর কাজ শুরু করে সময়সীমার মধ্যে কাজ শেস করতে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়,সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক এড. খলিল রহমান,একে কুদরত পাশা,দপ্তর সম্পাদক আনোয়ারুল হক,সদস্য ইসমাইল মিয়া,ও জেলা কমিটির সহ সভাপতি আলী নুর। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

❝তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত❞
মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা, আমানতকারীদের বিক্ষোভ
মানবকল্যাণে নিবেদিত প্রাণ লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে
পেটে ১৯ হাজার ইয়াবা সাতকানিয়ায় ৪ রোহিঙ্গা আটক।
উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার।
রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার
সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ।

You cannot copy content of this page