২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সুনামগঞ্জের সুরমা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়েই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোপূজার সমাপ্তি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়েই সারাদেশের ন্যায় সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোপূজার পরিসমাপ্তি ঘটেছে।রবিবার বিকেল ৫টায় বিজয়া দশমীর দিনে শহরের বিভিন্ন পূজামন্ডপ থেকে প্রতিমা নিয়ে ভক্তারা একে একে আসেন সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়( বালুর মাঠে) জড়ো করেন।পরে একে একে সারিবদ্ধভাবে সুরমা নদীতে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান,সেনাাবহিনীর সুনামগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত লেঃ কর্ণেল নাফিজ ইমতিয়াজ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক বিমল বণিক,সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সদর থানার ওসি নাজমুল হক,ডিবির ওসি মোঃ আমিনুল হক,পুলিশ হসপিটালের ইনর্চাজ(ওসি) মোঃ আরজদ আলী,সাবেক মহিলা কাউন্সিলর কলি তালুকদার আরতিসহ প্রমুখ।উল্লেখ্য গত ৯ই অক্টোবর ষষ্টীপূজার মধ্যে দিয়ে ৫দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোপূজার দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর ছিল সপ্তমী,১১অক্টোবর ছিল অষ্টমী,১২ অক্টোবর ছিল নবমী এবং আজ ১৩ই অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন করে পরিসমাপ্তি ঘটে দূর্গাপূজার।পূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী,পুলিশ,র‌্যাব,বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা ৫দিনব্যাপী বিভিন্ন পূজামন্ডপে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।বিজয়া দশমীর আজকের দিনে সকাল থেকে হিন্দু নারীরা তাদের স্বামীদের মঙ্গল কামনায় সিদুঁর খেলায় মেতে উঠেন।মা দূর্গা দোলায় চড়ে ধরাধামে এসেছিলেন তার ভক্তদের মাঝে আর্শীবাদ করতে এবং আজ গোটকে চড়ে তিনি তার মার গৃহ কৈলাশে ফিওে গেছেন। ভক্তরা কিন্তু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ও সকল ধর্মের মানুষের মঙ্গল কামনা করে মায়ের নিকট প্রার্থনা করেন মা যেন সবাইকে ভাল রাখেন এটা হচ্ছে ভক্তদের আকুতি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page