১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জের শাল্লার দাড়াঁইন নদীতে পানির স্রোতে দুই সন্তানসহ মা নিখোঁজ,উদ্ধার অভিযান চলছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াঁইন নদী পারাপারের সময় দুই সন্তানসহ মা নিখোঁজ হওয়ার খবর পায়া গেছে। নিখোঁজদের এখন পর্যন্ত নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তাদের বাড়ি উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামে।

সোমবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় এই র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব,থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি পিসি দাস পীজুষসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩টি নৌকার মাধ্যমে জনসাধারনকে নিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজ সংলগ্ন ব্রিজের পূর্বপ্রান্তের নিকটবর্তী দক্ষিণ দিকের শাসখাই বাজারে যাওয়ার রাস্তার পাশে দাড়াঁইন নদী দিয়ে পারাপারের সময় এক মা তার দুই শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ঐ নদীতে ¯স্রোতের কবলে পড়ে একটি সন্তান স্রোতের পানিতে ভেসে যায়। সন্তানকে উদ্ধার করতে গিয়ে আরেক সন্তাসহ মা নদীর স্রোতে ভেসে যান।

নিখোঁজ দুই শিশু সন্তান ও মায়ের উদ্ধার অভিযান চালাচ্ছেন উপজেলা প্রশাসনসহ এলাকাবাসী। এ রির্পোট লিখা পর্যন্ত রাত ১১টায় ও অভিযান অব্যাহত থাকলে ও এখনো নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ বলেন ৩জন স্রোতে ভেসে নিখোঁজ রয়েছেন। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে এলাকাবাসীর সহায়তায় আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। তবে নিখোঁজদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে নিখোঁজ এই নারীও তার এক কন্যা শিশু ও এক ছেলে স্রোতের পানিতে ভেসে গিয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন দুই সন্তানসহ এক মা স্রোতে ভেসে গেছেন। তাদের উদ্ধার করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের কোন পরিচায় জানা যায়নি। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৯.০৬.২০২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page