১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জের শাল্লার ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে পানিতে পড়ে এক জেলে নিখোঁজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছাঁয়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে পানিতে পড়ে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যাক্তির নাম মো. আলী মিয়া(২৮)। তিনি উপজেলার এক নং আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের আহাদ মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার সকালে তিনি প্রতিদিনের ন্যায় ছোট নৌকায় করে দুইভাই মিলে ছাঁয়ার হাওরে মাছ ধরতে যান। এসময় প্রচন্ড বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে তিনি আক্রান্ত হয়ে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন।খবর পেয়ে আলীর স্বজনরা হাওরে গিয়ে তল্লাশী অব্যাহত রাখলে ও রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ ব্যাক্তির এখনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বর্ষার মৌসুমে মূলত বিভিন্ন হাওরে মৎস্য আহরণ করে তা বাজারে বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন।এ ব্যাপারে শাল্লা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী (সাংবাদি) আর এম তন্ময় জানান,আলী মিয়া কাক ডাকা ভোরে নিজের ছোট নৌকায় করে জীবন জীবিকার প্রয়োজন ছায়ার হাওরে যান মাছ ধরতে। কিন্তু হঠাৎ বজ্রপাতে তিনি আক্রান্ত হয়ে নিজের নৌকা হতে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। তাৎক্ষনিক শাল্লা উপজেলা প্রশাসন ও এলাকাবাসির সহযোগিতায় হাওরে তল্লাশী অভিযান চললে ও নিখোঁজ ব্যাক্তিটির সন্ধান এখনো পাওয়া যায়নি।এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দুইভাই মিলে ছোট নৌকায় করে হাওরে মাছ ধরতে যান হঠাৎ বজ্রপাতে আলী মিয়া আক্রান্ত হয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। কিন্তু সাথে থাকা অপর ভাই কিন্তু অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। তবে নিখোঁজ ব্যাক্তির সন্ধানে হাওরে তল্লাশী অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৪.০৭.২০২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page