১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সুনামগঞ্জের শান্তিগঞ্জের থলেরবন গ্রামে দু”পক্ষের সংঘর্ষে ২জন নিহত,আহত ১৫ এবং আটক ৬জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন গ্রামে আশিক মিয়ার বাড়ীর সামনে শের আলীর একটি পালিত ঘোড়া বেঁধে রাখলে ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে ফরিদ আঘাতপ্রাপ্ত হয়।এতে আশিক আলীর ভাই সাহার আলী,শেরআলীকে আশিক আলীর বাড়ীর সামনে ঘোড়া বেঁধে রাখার কারন জিজ্ঞাসা করলে শেরআলীর লোকজন সাহার আলীকে মারধর করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার জেরে সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে এবং একপক্ষ আরেক পক্ষের বাড়ীঘরে হামলা,ভাংচুর ও লুটপাঠ চালায়।এ সময় সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হন।খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এ ঘটনার সাথে জড়িত সন্দেহে উভয়পক্ষের ৬জনকে আটক করে।সংঘর্ষের ঘটনায় আশিক আলী পক্ষের থলেরবন গ্রামের মৃত রহিম আলীর পূত্র নুর মোহাম্মদ (২২) লাঠির আঘাতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং আশিক আলী পক্ষে মৃত নৈমুল্লাহর পূত্র আব্দুল আওয়াল (৫৫),ডান চোখের উপরে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে গভীর রাতেই তাদেরকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহত নুর মোহাম্মদকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নুর মোহাম্মদ সিলেট যাওয়ার পথে মঙ্গলবার ভোরে রাস্তাায় মারা যান এবং অপরপক্ষের আহত আব্দুল আওয়াল সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এতে উভয়পক্ষের দুইজন নিহত হন।শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আশিক আলী পক্ষের ২জন এবং শেরআলী পক্ষের ৪ জনকে আটক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী সংঘর্ষে ২জন নিহত এবং উভয়পক্ষের ৬জরকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি
০২.০৪.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page