১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ৯টি ঘর পুড়ে ছাঁই, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে ১ জনের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বসত ঘরসহ গবাদিপশু পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ সময় আমরোজ মিয়া(৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সোমবার ভোররাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দী হাজি বাড়ীতে বিদ্যুৎতের শর্টসার্কিক থেকে আগুনের সূত্রপাট ঘটে এবং নিমিশেই এইবাড়িতে ছড়িয়ে পড়ে । এই ভয়াবহ অগ্নিকান্ডের লেলিহান শিখায় আশপাশের বাড়ির লোকজনের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়ির বসতঘর,গোয়ালঘরসহ ৯টি বসত ঘর, গরু ছাগল,হাঁস, মুরগী ও জরুরী কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৭৫ লাখ টাকা হবে বলে জানা যায়।আগুন লাগা ঘরের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে মোঃ আমরোজ মিয়া(৫৫) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি চিকারকান্দি গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ।খবর পেয়ে তাৎক্ষণিক শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ২/৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততোক্ষনে পুরো বাড়ির বসতঘর,গোয়ালঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা হলেন গ্রামের তারিছ মিয়া, শাবাজ মিয়া, ছমরু মিয়া, রিপন মিয়া, আহাদ মিয়া, আব্বাস মিয়া, সিতার মিয়া, সুজাত মিয়া ও নিহত আমরোজ মিয়ার বসত ঘর। তাদের আসবাবপত্র, গরু,হাঁস মুরগী ধান, চাউলসহ ও জরুরী কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।ফায়ার সার্ভিস দল ও স্থানীয়দের ধারণা বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে মনে করেন তারা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ তারিছ মিয়া বলেন অগ্নিকান্ডে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম । আমাদেও বেচেঁ থাকার স্বপ্নঁ ভেঙ্গে চুরমার হয়ে গেল। তারা সরকারের সকল ধরনের সহযোগিতা কামনা করছেন।এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জিসান রহমান নাবিক বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২/৩ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্র সহ ৯টি ঘর, গবাদিপশু, ধান, চাল পুড়ে ছাঁই হয়ে গেছে । এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা তার । এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন লোক ওমারা গেছেন।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। তবে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৪.০৭.২০২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page