২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জের বনানীপাড়ায় পিডিবির খুটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গাভীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডের ষোলঘর এলাকার বনানীপাড়ার দক্ষিণের প্রবেশমুখে রাস্তার মাঝখানে পিডিবি(ওয়াব্দার) বিদ্যুৎতের একটি অপরিকল্পিত খুটির নীচে বৈদ্যুৎতিক কারেন্টের তার ঝুলে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গর্ভবতী গাভীর মৃত্যুর খবর পাওয়া গেছে।শুক্রবার  সকাল ১০টায় গাভীটি ঐ বিদ্যুৎতের খুটির পাশ দিয়ে ঘাস খাওয়ার জন্য হাওরে যাওয়ার পথে এমন র্দূঘটনাটি ঘটে। গাভীটির মালিক দিনমুজুর মোঃ কামাল হোসেন তিনি পৌর শহরের ১নং ওয়ার্ডের মাইজ বাড়ি এলাকার মোঃ আনোয়ার আলীর ছেলে।খবর পেয়ে গাভীটির মালিক দিনমুজুর মোঃ কামাল হোসেন ও তার ১৩ বছরের শিশু সন্তান নাহিদ হাসান ঘটনাস্থলে এসে বিদ্যুৎস্পৃষ্ট গাভীটির শরীরে হাত দিতেই শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হলেও এক পর্যায়ে শিশুটি প্রাণে রক্ষা পায়। স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায় এই গুরুত্বপূর্ণ রাস্তার পাশে এই অপরিকল্পিত বিদ্যুৎতের খুটির পাশ দিয়ে প্রতিনিয়ত চলছে মিনি ট্রাক,সিএনজি চালিত অট্রো রিকসাসহ ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের যানবাহন। পৌর শহরের ১নং ওয়ার্ডের ষোলঘর এলাকার বনানীপাড়ার দক্ষিণের প্রবেশমুখে এই ঝুঁকিপূর্ণ খুটির অবস্থান মাইজবাড়ি বলাকা পাড়ার উত্তর বলাকা পাড়া, বনানীপাড়াসহ বিভিন্ন এলাকার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে থাকেন। কিন্তু এই বিদ্যুৎতের খুটির উপর অংশের বিদ্যুৎতিক তার নীচে পড়ে থাকায় ঐ দিনমুজুর মোঃ কামাল হোসেনের এনজিও সংস্থা আশা হতে দুই মাস পূর্বে ৮০ হাজার লোন নিয়ে এই গর্ভবর্তী গাভীটি খরিদ করেন।কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালীপনার কারণে ঐ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎতের খুটি সরানো কিংবা সঠিত তদারকি না থাকায় এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াতকারী স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারন মানুষজন রয়েছেন আতংঙ্কে।এ ব্যাপারে গাভীটির মালিক দিনমুজুর মোঃ কামাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, এনজিও সংস্থা আশা হতে স্বপ্লসুদে ৮০ হাজার টাকা লোন গ্রহন করে এই গাভীটি খরিদ করেন। কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালীপনার কারণে আমার বাচ্ছাদের ভবিষ্যৎ এখন অন্তকার। এই গাভীটি ছিল আমার জীবন জীবিকার শেষ অবলম্বন। তিনি তার গাভীর মৃত্যুর জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করে এর ক্ষতিপূরণ দাবী করেন। অন্যতায় তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানান।এ ব্যাপারে পিডিবি(ওয়াব্দার) নির্বাহী প্রকৌশলী আবু নয়মান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গাভীর মৃত্যুর সত্যতা স্বীকার করলেও এর দায় না নিয়ে তিনি ডিস ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেন। তিনি বলেন ডিস ব্যবসায়ীদের প্রতিনিয়ত বিদ্যুৎ লাইনের সাথে ডিসের তার না লাগাতে বারণ করলে ও কেন ডিস ব্যবসায়ীরা বিদ্যুৎতের খুটির সাথে ডিসের তার লাগিয়ে যাওয়ার কারণেই এমন ঝুকিঁটা দেখা দিয়েছে। আমরা প্রয়োজনে মাইকিং করে আবারো জানানোর উদ্যোগ নিবেন। তবে এই দিনমুজুরের গাভীর মৃত্যুর ক্ষতিপূরণ বিদ্যুৎ কর্তৃপক্ষ দিবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page