২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,এই দেশটি প্রতিটি মানুষের।বর্তমানে প্রশাসন জন সম্পৃক্তহীন হয়ে পড়েছে। প্রশাসনকে জনগনের দৌড়গড়ায় নিয়ে যেতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।এ জন্য সবাই মিলেই যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।কারণ এই দেশটা আমাদের, প্রতিটি ধর্মে মানুষজন মিলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ।সব ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।মানুষের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাওয়ার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন,পরিবেশ রক্ষা করে মানুষের জীবন জীবিকার পথ প্রশস্থ করার আহবান জানান।তিনি গতকাল সোমবার বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল সহ গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন।গণমাধ্যম কর্মীগণ সুনামগঞ্জ জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন । জেলা প্রশাসক পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন।সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করা, সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান (চলতি) নদী থেকে একটি শক্তিশালী সিন্ডিকেট দ্বারা দিনরাত অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ,অবৈধ চিনি পিয়াজ চোরাচালানী বন্ধ,মাদক এবং চাঁদাবাজির বন্ধসহ অন্যান্য অপরাধ নির্মূল করার আহবান জানান।হাওরের ফসল রক্ষা বাধঁ টেকসই করার উপর এবং অপ্রয়োজনীয় বাধঁ নির্মান করে সরকারী অর্থের অপচয় না করার অনুরোধ জানান। শহরের যানজট নিরসন করার জন্য একটি বাইপাস রাস্তা নির্মান করার পাশাপাশি অবৈধভাবে দখলে রাখা খালগুলো উচ্ছেদ করার দাবী জানান। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page