১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীতে বালু-পাথর পরিবহনকারী নৌকা থেকে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী, হয়রানী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নৌ-শ্রমিক মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা কার্গো-ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও জামালগঞ্জ স্টিলবডি নৌ পরিবহন মালিক সমিতির আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের আবুয়া নদীর পাড়ে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কার্গো-ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি আতাউর রহমান, শ্রমিক নেতা নুর আহমদ, সাইফুল ইসলাম, সুহেল মিয়া,জামালগঞ্জ একতা স্ট্রীলবডি নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির প্রতিনিধি মোঃ সুমন মিয়া,মোঃ মতিউর রহমান ও ফুল মিয়া প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, নদী পথে পরিবহনকৃত প্রতি ফুট বালি-পাথরে যেখানে ২৫ পয়সা করে টোল আদায় করার কথা থাকলেও বিভিন্ন নদীর ইজারাদাররা প্রতি ফুটে ১ টাকা ৫০ পয়সা করে আদায় করছে। নির্ধারিত টোল আদায় কেন্দ্রের মাধ্যমে রয়েলিটি ও টোল আদায়ের নিয়ম থাকলেও চাঁদাবাজ সন্ত্রাসীরা চালকদের জিম্মি করে ভাসমান অবস্থায় নদীতে টোল আদায় করে যাচ্ছে। যারা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান তাদেরকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ শ্রমিক নেতা ও মালিকদের। এছাড়াও রশিদ না দিয়ে চাঁদা আদায় করা হয় বলেও অভিযোগ মানববন্ধনে আসা শ্রমিক ও মালিক নেতাদের । বক্তারা অবিলম্বে নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি,সন্ত্রাস,শ্রমিক হয়রানী ও নির্যাতন বন্ধের দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page