৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ পৃথিবীর ৭০ দেশের প্রতিনিধি’র উপস্থিতি, কোন উম্মতের জন্য পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠান তেহরানে। মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির কম্বল বিতরণ ও সীমান্ত সচেতনতামূলক সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসাথে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ব্যবস্থাপনায় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা ও সচেতনতা কর্মসূচি পরিচালিত হয়।অনুষ্ঠানে বিজিবি’র পক্ষ থেকে এলাকার কয়েকশ দরিদ্র ও দুস্থ মানুষের হাতে শীতকালীন উপহার হিসেবে উন্নতমানের কম্বল তুলে দেন ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির।শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ দমনে একটি বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দিনরাত সীমান্ত সুরক্ষা নিশ্চিত করছে। তবে সীমান্ত হত্যা ও দুর্ঘটনা রোধে শুধুমাত্র বিজিবির প্রচেষ্টাই যথেষ্ট নয়; এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সীমান্তবাসীদের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।এ ব্যাপারে বিজিবি”র সুনামগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি”র সদস্যরা সব সময়ই আত্মমানবতার সেবায় সমাজের বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দেশজুড়ে বিজিবির সদর দপ্তরসহ প্রত্যন্ত অঞ্চলেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে গরু ও সুপারি চোরাচালানের মতো অপরাধ বন্ধে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধ উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করে, সে ব্যাপারে কঠোর সতর্কতা প্রদান করা হয়।তিনি আরো বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর। ব্যাটালিয়নের প্রতিটি সদস্য নিরলস কাজ করে যাচ্ছে যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়। অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল
টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং
কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

You cannot copy content of this page