২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০,আটক ৬

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে দ”ুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং ২০জন আহত হয়েছেন । এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। নিহতের নাম মোঃ আনোয়ার হোসেন (৫০) ।আজ সোমবার দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের মাঠে দু”পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে তবে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাৎক্ষনিক উভয়পক্ষের ৬জনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।নিহত আনোয়ার হোসেন উজারধল গ্রামের মৃত আরিফ উল্লার ছেলে। আহতরা হলেন একই গ্রামের সুফি মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, মেহেদী হাসান, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জল মিয়া। তবে বাকি আহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত আনোয়ার হোসেনের আপন ভাই সানোয়ার হোসেন, ওয়ারিদ মিয়া ও চাচাতো ভাই সুফি মিয়ার সাথে একই গ্রামের মনফর মিয়ার (নিহত আনোয়ার হোসেন আত্মীয়তা সম্পর্কে বিয়াই হওয়ার সুবাদে তাদের উভয়ের মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকৃত জমিতে রোববার ধান রোপণ করতে যান মনফর মিয়ার লোকজন এতে প্রতিপক্ষের লোকজন বাধা প্রদান করলে তাৎক্ষনিক উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।পরবর্তীতে গ্রামের সালিশদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে ও জমিতে ধান রোপণকে কেন্দ্র করে সোমবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় নিহত আনোয়ার মিয়াসহ গ্রামের সালিশ ব্যক্তিরা সংঘর্ষ থামানোর চেষ্টাকালে সালিশ আনোয়ার হোসেন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আনোয়ার হোসেনসহ আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন ডাক্তার।এ ব্যাপারে দিরাই থানার ওসি(তদন্ত) রতন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি জানান, নিহত আনোয়ার হোসেনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক কয়েকজনকে আটক করা হয়েছে।

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page