আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় আলোচিত শওকত হত্যা মামলার ,ওয়ারেনভুক্ত পলাতক আসামী মাহবুব আলম কে ,গ্রেফতার করে সীতাকুন্ড থানায় পাঠিয়েছেন চট্টগ্রাম র্যাব -৭
র্যাব-৭,সূত্রে জানা যায় ,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে,চট্টগ্রামের সীতাকুন্ড থানার মামলা নং-১৯(০৩)২১; জিআর মামলা সহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাহবুব আলম সীতাকুন্ড থানাধীন আকিলপুর এলাকায় অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৯ জানুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১০ ঘটিকায় সময় অভিযান পরিচালনা করে আসামি মাহবুব আলম (৩৫), কে গ্রেফতার করেছে র্যাব ৷
জানা গেছে মাহবুব আলম সীতাকুণ্ড উপজেলার উত্তর উকিলপুর শাহ আলম ওরফে মদন আলীর পুত্র ,
চট্টগ্রাম র্যাব -৭ সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান৷মাহবুব আলম,ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, গত ২০২১ সালে মার্চ মাসে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিকটিম শওকত নিহত হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়, যার মধ্যে ধৃত আসামি মাহবুব আলম অন্যতম।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার সে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করেন ,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় পাঠানো হয়েছে ৷


মন্তব্য