২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে মুশফিক-তামিমের চোট নিয়ে আশাবাদী শান্ত
আন্তর্জাতিক:
ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং
     
             

সীতাকুণ্ড ইকোপার্কে শিশু ইরা হত্যা: অভিযুক্ত ঘাতক মাহাবুব গ্রেপ্তার, মামলা হত্যা ধারায় রূপান্তর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ৭ বছর বয়সী শিশু জান্নাতুল নিশা ইরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইরা। বিষয়টি নিশ্চিত করেন তার চাচা মো. রমিজ।গত রবিবার (১ মার্চ) সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক-এর দুর্গম পাহাড়ি এলাকায় গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। রবিবার চমেকে ইরার গলায় অস্ত্রোপচার করা হয়। সোমবার তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হলে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পুনরায় ইএনটি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ৩ মার্চ মঙ্গলবার ভোরে আইসিইউতে তার মৃত্যু হয়।।ইরা সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের দরিদ্র রিকশাচালক মনিরুল ইসলামের মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় ইরা প্রতিদিনের মতো তার দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল। কিন্তু বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে তাকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়।চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং সে ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।ঘটনার দিন ১ মার্চ রবিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানা-য় অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, “ঘটনার মূল অভিযুক্ত প্রধান আসামী প্রতিবেশী মাহাবুব শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।”ঘটনার পর পর শিশু ইরা কান্ডে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। পুলিশ কোনো ক্লু খুঁজে না পেলেও র‍্যাব-৭ এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় চন্দ্রনাথ ধাম পাহাড়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। ফুটেজে দেখা যায়, এক মধ্যবয়সী ব্যক্তি ইরাকে নিয়ে চন্দ্রনাথ ধামের দিকে যাচ্ছে। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাদের প্রতিবেশী ভাড়াটিয়া মাহবুব (৫০) হিসেবে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীকে উপযুক্ত সাজা প্রদানের লক্ষে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।ইরার চাচা আজিজ বলেন,“সোমবার রাত সাড়ে ৯টার দিকেও সে ইশারায় আমাদের সঙ্গে কথা বলছিল। পরে রাত আড়াইটার দিকে তার অবস্থার অবনতি হয়। সে ইশারায় পানি ও খাবার চাইছিল, কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় কিছু দিতে পারিনি।” পরিবারের দাবি, মৃত্যুর আগে শিশুটি ইশারায় একটি নাম বোঝানোর চেষ্টা করেছিল।নৃশংস এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশু ইরাকে হত্যা চেষ্টার পর দুর্গম পাহাড় থেকে উদ্ধার, চিকিৎসা, মামলা দায়ের, মৃত্যুর ঘটনা এবং প্রধান অভিযুক্ত গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাটি এখন পূর্ণাঙ্গ হত্যা মামলায় রূপ নিচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page