১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সীতাকুণ্ডে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১,গুলিবিদ্ধ ১৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপাত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও আরো ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার ভোরে উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর পাহাড়ে এ ঘটনা ঘটে। একজন নিহতের কথা পুলিশ স্বীকার করলেও তার নাম পরিচয় দিতে পারেনি।এলাকাবাসী জানিয়েছেন শনিবার ভোর পযন্ত দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলিতে উত্তপ্ত ছিলো জঙ্গল সলিমপুর। গোলাগুলিতে জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু (৩০) জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭) মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮), শামীম (২৯)সহ ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া একজন নিহত হয়েছে। হতাহতরা সবাই সন্ত্রাসী বলেও দাবি করেছে এলাকাবাসী।এদিকে এ বিষয়ে জানতে চেয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের এডিশনাল এসপি লাবিব আব্দুল্লাহ বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সংঘর্ষে একজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের সম্পর্কে আমরা এখনো বিস্তারিত জানি না। লাশ কোথায় আছে সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে আধিপাত্য বিস্তার নিয়ে শুক্রবার রাত থেকে গন্ডগোলের কথা শুনেছি। কে বা কারা এসব করছে তা জানি না। আমি এসব জানতে পেরে পুলিশকে আইন-শৃঙ্খলা রক্ষা করতে বলেছি। কিন্তু সেখানে একজন নিহত বা আহত হবার তথ্য আমার কাছে নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page