২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সিলেটে ১৯ বিজিবির অভিযানে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র পৃথক কয়েকটি অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য উদ্ধার করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায় ০৬ অক্টোবর ২০২৪ তারিখ বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সুরাইঘাট এবং লোভাছড়া বিওপি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে।এদিন বিকেল ৩:১০ ঘটিকায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী মালীগ্রাম নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩৫০০ কেজি ভারতীয় চিনি আটক করে। আটককৃত ভারতীয় চিনির বাজার মূল্য প্রায় ২০,২৫,০০০/- টাকা সমপরিমাণ।একই দিনে ভোর ৫:৩০ ঘটিকায় অন্য এক অভিযানে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী চতুল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২১৬ কেজি ভারতীয় চা পাতা এবং ০১ টি টাকা পিকআপ আটক করে।যার সিজার মূল্য আনুমানিক ১৫,৮৬,৪০০/- টাকা সমপরিমাণ।দিনের অপর অভিযানে ০০:৩০ ঘটিকায় লোভাছড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী মঙ্গলপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৮৫০ কেজি ভারতীয় চিনি আটক করে।যার আনুমানিক বাজার মূল্য ১,২৭,৫০০/- টাকা সমপরিমাণ।বিজিবি সূত্রে জানানো হয় রবিবার (৬ই অক্টোবর)’র আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য মূল্য ৩৭,৩৮,৯০০ টাকার মত।এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ আসাদুন্নবি পিএসসি বলেন,সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি নিশ্চিত করেন সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সেই সাথে আটককৃত পন্য নিকটস্থ শূল্ক গুদামে হস্তান্তর করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page