৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত যুব কার্যকরী কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময় দুধখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রবাসী সোহরাব ফকির সিএমপি কমিশনারের নির্দেশও ফাইলবন্দি: ওপেন হাউস ডে কি শুধুই লোকদেখানো গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি, কাজিপুর স্পার বাঁধে ৩০ মিটার ধসঃ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>

৮ জুালাই ২০২৩ শনিবার উজান থেকে নেমে আসা ও পাহাড়ি ঢলে যমুনায় পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিপুর সলিড স্পারের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে। এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।শনিবার (৮জুলাই) সকালে জেলার কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় এ ধস দেখা দিয়েছে।এদিকে, সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮২ মিটার। ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানি ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে যমুনায় পানি বাড়ার ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যেতে শুরু করেছে চরাঞ্চলের ফসলি জমি।পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে কাজিপুর উপজেলা রক্ষায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার স্পার নির্মাণ করা হয়। ২০১২ ও ২০১৩ সালে স্পারটির মূল অংশের ১৫০ মিটার ধসে যায়। পরে স্পারের মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক দিয়ে প্রটেকশন দেওয়া হয়।আজ সকালে সেই স্পার বাঁধটির অংশের ৩০ মিটার নদীগর্ভে বিলীন হওয়ায় হুমকির মুখে পড়েছে কাজিপুর থানা, খাদ্য গুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি-বেসরকা রি প্রতিষ্ঠান।কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব জানান, যমুনা নদীতে গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে আজ সকালে মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এতে মুহূর্তেই স্পারের ৩০/৪০ মিটার নদীগর্ভে চলে গেছে।কাজিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক ইসলাম জানান, স্পার ধসে যাওয়ার বিষয়টি জানার পরে তাৎক্ষণিকভাবে আমি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের অবগত করেছি। পাউবোর লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের নিম্নভূমিগুলো প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। আরও দুই/ তিনদিন পানি বাড়তে পারে বলে জানান তিনি।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, কাজিপুরে স্পার বাঁধ ধসের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক
দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া
উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত
মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা
কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত যুব কার্যকরী কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়
দুধখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রবাসী সোহরাব ফকির

You cannot copy content of this page