২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সিভাসু’র ভেটেরিনারি হাসপাতালে রাত ৮টা পর্যন্ত চলবে প্রাণী চিকিৎসাসেবা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>>  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে প্রাণী চিকিৎসাসেবা সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে।আজ রবিবার সকালে সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিক্সের উদ্যোগে আয়োজিত হাসপাতালের চিকিৎসাসেবা বর্ধিতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. মো: রায়হান ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন এবং মেডিসিন ও সাজার্রি বিভাগের প্রধান প্রফেসর ড. পংকজ চক্রবর্তী। এ সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও ইন্টার্ন ডাক্তাররা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, খামারী ও প্রান্তিক কৃষকদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের প্রাণী চিকিৎসাসেবা কার্যক্রম রাত ৮টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ বিশ^বিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য হলো প্রাণিসেবা প্রদান। বিশেষজ্ঞ অধ্যাপকদের তত্ত¡াবধানে ইন্টার্ন ডাক্তাররা এই সেবা দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন।সিভাসু’র এই ভেটেরিনারি হাসপাতালের সেবা কার্যক্রম আরো আধুনিকায়ন করা হবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য সরকারি ছুটির দিনে হাসপাতালের প্রাণী চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, আগে সিভাসু’র এ হাসপাতালে প্রাণী চিকিৎসাসেবা কার্যক্রম চলত সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page