১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সিএনজিতে ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮,৯০০ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাইফুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তি। তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে অজ্ঞাতনামা একটি সিএনজিতে করে তিনি চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছান। ভাড়া পরিশোধ করে সিএনজি থেকে নামার সময় অসাবধানতাবশত তার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রাখা ব্যাগটি সিএনজিতে রেখে নেমে যান।পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন সাইফুল। এরপর সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়ার পর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দ্রুত পদক্ষেপ নেন।ইন্সপেক্টর (অপারেশনস) মীর মোহাম্মদ সেলিমের নেতৃত্বে উপ পরিদর্শক বাহার মিয়া ও উপ পরিদর্শক তারেকুল ইসলামসহ একটি টিম গঠন করা হয়।দলটি থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর (চট্ট-মেট্রো-থ ১২-৫২৩৪) শনাক্ত করে।পরবর্তীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন সূত্র ও প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান শনাক্ত করে বাকলিয়া থানাধীন বাদিয়ারটেক এলাকায় তাকে আটক করা হয়।চালকের দেখানো মতে তার হেফাজত থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, সিএনজি অটোরিকশায় যাত্রীদের ভুলে রেখে যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের এ ধরনের দ্রুত পদক্ষেপ জনসাধারণের মধ্যে নিরাপত্তা ও আস্থা বৃদ্ধি করেছে।এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করি। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনজি শনাক্ত করে ফেলে যাওয়া স্বর্ণ ও নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page