১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় এন.এ. চৌধুরী স্কুলে কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী র‍্যালি সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সার সংকটে দিশেহারা রৌমারী কৃষক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম মুরাদ কুড়িগ্রাম প্রতিনিধি >>> কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের সংকট তীব্র আকার ধারণ করেছে। এ নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। এছাড়া বিভিন্ন স্থানে হাতাহাতিসহ তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। অপরদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী বাজার ও বড়াইকান্দি বাজারে।কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমন মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৭৭৫ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। ওই জমির অনুকূলে সার বরাদ্দ দেওয়া হয়েছে টিএসপি ৪৯.২০, ইউরিয়া ৩৮৫ ও ডিএপি ১০৯.২০ মে.টন।উপজেলার বিভিন্ন হাট-বাজারের সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিএডিসি সার ডিলার সরকারি নির্দেশনা মোতাবেক সারের ব্যবসা পরিচালনা করছেন না। ডিলাররা সেপ্টেম্বর মাসের (টিএসপি, এমওপি ও ডিএপি) উত্তোলন করে সার কৃষক পর্যায়ে বিক্রয় না করে অবৈধভাবে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেছেন। এছাড়াও ডিলারদের সার উত্তোলন, মজুত ও বিতরণের বিষয়টি যথাযথভাবে মনিটরিং করছে না কৃষি বিভাগ। কিছু ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে নানা অনিয়ম করছেন ডিলাররা। প্রত্যেক ডিলারকে ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারের নিজস্ব ঘর থেকে কৃষকদের কাছে সার বিক্রি না করে তাদের পছন্দের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেটের মাধ্যমে চড়া দামে বিক্রি করছে। এ অপরাধে রৌমারী বাজারে কয়েকজন খুচরা ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।উপজেলার রৌমারী ইউনিয়নের কৃষক মজনু মিয়া বলেন, ডিএপি সার ১০৫০ থেকে ১৩৫০, টিএসপি তিউনিসিয়া ১৩৫০ থেকে ২৪০০, ইউরিয়া ১৩৫০ থেকে ১৬০০ টাকা করে কিনতে হচ্ছে। মেমো চাইলে বলে, সার নাই। ডিলারদের কারসাজির কারণে এ ধরনের দামে বেশি দিয়ে কিনতে হচ্ছে।মিলছে না সরকার নির্ধারিত দামে সার। অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হচ্ছে ইউরিয়া, ডিএপি, এমওপি, টিএসপি সার। ডিলারদের কারসাজির কারণেই কৃষকদের বাড়তি এ অর্থ গুনতে হচ্ছে। প্রায় সব দোকানেই সাইনবোর্ড নাই, বিক্রয় রেজিস্টার নেই, ক্যাশ মেমো ব্যবহার করা হয় না, কৃষকদের মোবাইল নম্বর লেখা হয় না।খাটিয়ামারী গ্রামের কৃষক আফতারুল ইসলাম বলেন, আমন ধানের চারা রোপণ করবো। এতে টিএসপি সার লাগবে। সার ব্যবসায়ী মিনুর দোকানে গেলে টিএসপি বাংলা, তিউনিসিয়া সার পাওয়া যাচ্ছে না। সে জন্য আর সার নেওয়া হয় নাই। কৃষি অফিসারের কাছে গেলে তিনি বলেন, সার আছে, পাবেন। অথচ আমরা সার পাচ্ছি না। সার ব্যবসায়ীদের কাছে কোনো রেজিস্টারে হিসাব নাই। ক্যাশ মেমো দেয় না, রেজিস্টার নাই এবং কৃষকদের মোবাইল নম্বর তারা রাখে না।বিসিআইসি সার ডিলার মজাহার আলী বলেন, বরাদ্দ কম, চাহিদা বেশি। বাংলা টিএসপি, তিউনিসিয়া টিএসপি ছাড়া অন্য কোনো সার সংকট নাই। এসময় তিনি আরও বলেন, বরাদ্দ কম, চাহিদা বেশি। তাই কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেওয়া সম্ভব হচ্ছে না।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ ব্যাপারে তৎপর রয়েছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই এ সমস্যা সমাধান হবে। এ উপজেলায় বিসিআইসি ১৪, বিএডিসি ২০ এবং খুচরা ১০ জন ডিলার নিয়োগ দেওয়া রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মনিটরিং অব্যাহত আছে।উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, সার নিয়ে বিভিন্ন স্থানে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্ত করে ও অবরুদ্ধদের উদ্ধার করা হয়েছে। সার সংকটের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page