১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সাভার স্মৃতিসৌধ পর্যন্ত মেট্রোরেল করার আবেদন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি,সাভার ঢাকা>>> মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্প পুনর্বিবেচনা করে সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সম্প্রসারণের জন্য প্রধান উপদেষ্টা,সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা এবং সিনিয়র সচিবের কাছে আবেদন করা হয়েছে।সম্প্রতি এক মানববন্ধন শেষে জনস্বার্থে এই আবেদন করেন সাভার নাগরিক কমিটির সমন্বয়ক মো. কামরুজ্জামান খান।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি কয়েক বছর ধরে এজন্য নানাবিধ কর্মসূচি পালন করে আসছেন।জানা গেছে,লিখিত আবেদনে কামরুজ্জামান খান সাভার-আশুলিয়ার জনসংখ্যা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম তুলে ধরে তা বিবেচনায় নিয়ে এমআরটি-৬ প্রকল্পে (রাজধানীর ভাটারা থেকে সাভার হেমায়েতপুর) মেট্রোরেলের লাইন পুনর্বিন্যাস করে সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ করার জন্য দাবি জানিয়েছেন।এবং এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছেও বহুবার।সেখানে নিরিবিলি এলাকায় ডিপো করার উপযুক্ত জমি রয়েছে বলেও তিনি আবেদনে উল্লেখ করেছেন।কামরুজ্জামান খান জানান,সাভারে পৌরসভা,মেডিকেল কলেজ হাসপাতাল,সিআরপি,রেডিও কলোনি সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে।এই এলাকায় কয়েক লাখ মানুষের বসবাস।সাভার পৌর এলাকার বাইরে মিলিটারি ফার্ম,বিপিএটিসি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,যুব উন্নয়ন কেন্দ্র,সরকারি দুগ্ধ খামার,সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন,ডিওএইচএস,নবীনগর জাতীয় স্মৃতিসৌধ,ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড),বিকেএসপিসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।আছে কয়েক হাজার তৈরি পোশাক কারখানা।জনসংখ্যা বিবেচনায় সাভার-আশুলিয়ায় বসবাস করেন এক কোটির অধিক মানুষ।ভোটার সংখ্যা বিবেচনায় দেশের অন্যতম বৃহৎ নির্বাচনি এলাকা ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া)।এই উপজেলায় তিনটি নির্বাচনি আসন অন্তর্ভুক্ত (ঢাকা-১৯, ঢাকা-২, ঢাকা-১৪)।এখান থেকে প্রতিদিন ৮০ হাজার মানুষ কাজের প্রয়োজনে সড়ক পথে ঢাকায় যাতায়াত করেন দুর্ভোগ সঙ্গী করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page