১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আট দেশে ২৯৭ বাড়ি, ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> সাবেক ভূমিমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবিদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে গড়ে তোলা বিপুল সম্পদের সাম্রাজ্য জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আটটি দেশে ছড়িয়ে থাকা তার মালিকানাধীন ২৯৭টি বাড়ি ও ৩০টি অভিজাত অ্যাপার্টমেন্টের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি মার্কিন ডলার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে জাবেদসহ মোট ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশও দেওয়া হয়।দুদকের তথ্য অনুযায়ী, সাবেক এই মন্ত্রীর বিদেশে থাকা সম্পদের তালিকা অত্যন্ত দীর্ঘ। এর মধ্যে শুধু কম্বোডিয়াতেই রয়েছে ১১৭টি বাড়ি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৫৯টি, মালয়েশিয়ায় ৪৭টি, যুক্তরাষ্ট্রে ৪০টি এবং থাইল্যান্ডে ২৩টি বাড়ির সন্ধান পাওয়া গেছে।এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতে ৯টি ও ফিলিপাইনে ২টি বাড়ির খোঁজ মিলেছে। ভিয়েতনামে রয়েছে ৪টি বাড়ির পাশাপাশি ৩০টি অভিজাত অ্যাপার্টমেন্ট। এসব স্থাবর সম্পদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে জাবেদের বিনিয়োগ করা এক কোটি ডলারও অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।দুদকের উপপরিচালক মশিউর রহমান এসব বাড়ি, অ্যাপার্টমেন্ট জব্দ এবং বিদেশে বিনিয়োগকৃত অর্থ অবরুদ্ধের আবেদন করেন। অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জাবেদসহ ছয়জনের নামে থাকা বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার আবেদন জানালে আদালত তাতে সায় দেন।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক এই মন্ত্রী ও ব্যবসায়ী যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডি একাধিক মামলা দায়ের করেছে।দুদক জানিয়েছে, পাচারকৃত অর্থের উৎস ও গন্তব্য শনাক্ত হওয়ার পর এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংস্থাটি জানিয়েছে।আওয়ামী সরকারের আমলে ফ্যাসিস্ট এই ভূমি মন্ত্রী সরকারের গুরুত্বপুর্ন মন্ত্রী থাকা অবস্থায় এভাবে পুকুর চুরি করে দেশের অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে এতগুলো মুল্যবান বাড়ী ও বিলাসবহুল ফ্লাটের মালিক হওয়ার খবরে চট্টগ্রামের পাশাপাশি সারা দেশের মানুষ বিস্মিত ও হতবাক!

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page