১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাপাহারে ৭ মার্চের বক্তব্য’র তাৎপর্য তুলে ধরতে”জয় বাংলা চত্বর” নির্মাণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কাওছার হাবিব- পত্নীতলা উপজেলা- নওগাঁ প্রতিনিধি:>>>

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নওগাঁর সাপাহারে “জয় বাংলা চত্বর” নির্মাণ করা হয়েছে। “জয় বাংলা চত্বর” নির্মাণের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। তার সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন এই চত্বরটি নির্মিত হয়।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ত্রিশ লক্ষ অকুতোভয় শহিদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতাকামী বাঙালি ছিনিয়ে আনে মহান বিজয়, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন। ইতিহাসের শ্রেষ্ঠ সেই ভাষণের অন্যতম স্লোগান ‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। জাতীয় স্লোগানকে অবকাঠামোগত রূপ দিতে নির্মাণ করা হয়েছে এই “জয় বাংলা চত্বর”।গত ৩০ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত এই “জয় বাংলা চত্বর” এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, এমপি। উদ্বোধন ঘোষণার পর মাননীয় খাদ্যমন্ত্রী উচ্ছ্বসিত কন্ঠে বলেন, “বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রথম ‘জয় বাংলা চত্ত্বর’ নির্মাণ করা হলো আমার নির্বাচনী এলাকা সাপাহারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এটা এক অনন্য উদ্যোগ।”সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, “মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং মহান স্বাধীনতা অর্জনে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব তুলে ধরতে ‘জয় বাংলা চত্বর’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

You cannot copy content of this page