৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাত প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>>প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় সাত জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন নতুন প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান।শপথ গ্রহণের পর তারা পদ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করেন।নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন- রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ,নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো: শহীদুজ্জামান সরকার,চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার চম্পা,ওয়াসিকা আয়েশা খান,নাহিদ ইজহার খান ও রোকেয়া সুলতানা।গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ১১ জানুয়ারি টানা চতুর্থবারের মত সরকার গঠন করেন।প্রথমে গঠিত মন্ত্রিসভায় ৩৭ সদস্যের মধ্যে ২৬ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী ছিলেন।এখন নতুনদের নিয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের মোট সংখ্যা দাঁড়াল ৪৪। বর্তমানে শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৬ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী রয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতির পতœী ড. রেবেকা সুলতানা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ঐতিহাসিক দরবার হলে উপস্থিত অতিথিদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রীবর্গ, সংসদের হুইপ, সংসদ সদস্য (এমপি), রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,এবং সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।প্রতিমন্ত্রীবৃন্দ জাতীয় সংবিধান ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে শপথ পাঠ করেন।মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।প্রায় দুই শতাধিক অতিথিকে ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।গত ৭ জানুয়ারি ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগ ‘নৌকা’ প্রতীক নিয়ে ২২৩টি আসনে নিরঙ্কুশ বিজয় লাভ করে।নির্বাচনে জাতীয় পার্টি ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে,আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল-ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পায়। বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসনে বিজয় লাভ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের
পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি।
ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।
চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

You cannot copy content of this page