২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় ২ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>>  চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির মাটি ব্যবহার ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত দুই ব্রিক ফিল্ডে এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)খোন্দকার মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট পোড়ানোর মৌসুম শুরু হওয়ার পর উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার এসএমবি ও বিবিএম নামের দুই ইটভাটায় আশপাশের ফসলি জমির মাটি কেটে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া ইট ভাটা দুটিতে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না। এর সত্যতা পেয়ে আজ রোববার দুপুরে ইটভাটা দুটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় এসএমবি ইটভাটাকে তিন লাখ ও বিবিএম ইটভাটাকে এক লাখ টাকাসহ মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ফসলি জমির মাটি কাঁচামাল হিসেবে ব্যবহার ও পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট তৈরির দায়ে এসএমবি ও বিবিএম নামের দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে গতকাল শনিবার উপজেলার নলুয়া এলাকায় সোনার বাংলা নামের একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিল। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page