২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়া মাদার্শা মধ্যরাতে চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদকের বাড়িতে হামলা মালামাল লুট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া লুটপাটের হোলি খেলা চলতেছে এমন কোন দিন নেই সাতকানিয়ায় চুরি ডাকাতি হামলা হচ্ছে না ৷ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির দেয়াল টপকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে কেয়ারটেকারকে বেঁধে ফেলে। পরে তারা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সাতকানিয়ার মাদার্শা গ্রামে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, ‘বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির সীমানা দেয়াল টপকে ছয়জনের সংঘবদ্ধ একদল সন্ত্রাসী জানালার গ্রিল কেটে আমার বাড়িতে ঢোকে। এ সময় ১৮ থেকে ২০ বছর বয়সী ওই ছয় সন্ত্রাসীর মুখ কালো মুখোশে ঢাকা ছিল। ঘরে ঢুকেই তারা অস্ত্রের মুখে বাড়ির কেয়ারটেকারের হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা ‘সাংবাদিক তৌফিক কোন্ রুমে আছে’ সেটা জানতে চায়। কেয়ারটেকার বাড়ির সদস্যদের সবাই চট্টগ্রাম শহরে চলে গেছেন— এমন কথা জানানোর পর সন্ত্রাসীরা বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে। ফেরার সময় আলমারিতে থাকা এক ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা ছাড়াও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।এদিকে ঘটনার পর সাতকানিয়া থানার একজন উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শনে যান। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।সাতকানিয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে বেড়েছে হামলা, ডাকাতি-দস্যুতা ও লুটপাটের ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতি ঘটলেও মূল অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এজন্য পুলিশের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, এসব ঘটনায় সাতকানিয়া থানার পুলিশ হামলা ও ডাকাতির মামলাও নিতে চায় না। ভুক্তভোগীরা মামলা করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই সেসব ফিরিয়ে দেওয়া হয়।এর আগে গত ৮ এপ্রিল রাত ১০টার দিকে পার্শ্ববর্তী এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা নেয়ামত আলী পাড়ায় এক নৃশংস হামলার ঘটনায় গুলিবিদ্ধ হন একই পরিবারের চার সদস্য— দিলুয়ারা বেগম (৫৫), আবুল হাসেম (৬৫), মনোয়ারা বেগম (৫০) ও সিফাতুল ইসলাম (২৪)। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে এ সময় পুরো এলাকায় নেমে আসে আতঙ্ক।সর্বশেষ বুধবার (১৭ এপ্রিল) রাতে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জলদাস পাড়া রাধাকৃষ্ণ মন্দির এলাকায় বাসন্তী পূজার আরতি চলাকালে প্রতিমা ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের হামলায় এ ঘটনায় এক মহিলাসহ তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হলেন— ওই এলাকার সহদেব জলদাসের স্ত্রী কৃষ্ণা জলদাস (৩২), অর্জুন জলদাসের ছেলে সুজন জলদাস (২৫) ও তাঁর ভাই শিপন জলদাস (১৭)। আহতরা পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page