২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম সন্তোষজনক – ধর্ম উপদেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ২২ বছর পূর্তি উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও সুধী সমাবেশ গত ২৬ ডিসেম্বর সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিবসব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে সম্পন্ন হয়েছে।সুধী সমাবেশে প্রধান অতিধি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। সাতকানিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি আবুল কালাম সামশুল হক তোহফার সভাপতিত্বে এবং সমিতির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কাসেম চৌধুরীর সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ ফরহাদ। এতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক, সেবাপ্রার্ধী রোগীবৃন্দ, স্থাানীয় ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সমাজসেবী, প্রকৌশলী এবং হাসপতালের দাতা, উদ্দ্যোক্তা, আজীবন সদস্যসহ দলমত নির্বিশেষে সকল স্তরের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাতকানিয়ার প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রীয় ডায়াবেটিক সমিতির অনুমোদনপ্রাপ্ত ও অধিভুক্ত এই হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সম্পূর্ণ অলাভজনক উদ্দেশ্যে সেবাধর্মী এই চিচিৎসা প্রতিষ্ঠানের তিনি উত্তোরোত্তর সফলতা কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সাতকানিয়া এলাকায় আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম তুলে ধরেন।উল্লেখ্য, এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ চিকিৎসাক্যাম্প। এতে ঢাকার বারডেম হাসপাতালের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। তাঁরা হলেন, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রশিদ, অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. কামরুল আহসান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাজিউর রহমান, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সুধাংশু কুমার সাহা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবুল খায়ের আহমদ ও নিউরোলজী বিশেষজ্ঞ ডা. সানজিদা আক্তার প্রমুখ।চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page