২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়া কাঞ্চনায় বাথরুম থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে আল-কোরআন তাহফিজুল মডেল মাদ্রাসা থেকে আরছা আক্তার (১১) নামে এক হেফজ বিভাগের মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) দিবাগত রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকার  মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।নিহত আরছা আক্তার হলেন উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতীর আলীচানপাড়ার জিয়াউল হোসেনের মেয়ে এবং আল কোরআন তাহফিজুল মডেল মাদ্রাসার মহিলা শাখার হেফজ বিভাগের ছাত্রী হন তিনি।এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ঘটনার দিন পাশের এক চাচির বাড়িতে বেড়াতে গিয়ে সন্ধ্যায় মাদ্রাসায় ফিরে। পরে রাত আনুমানিক ১০টায় বাথরুমে প্রবেশ করলে দীর্ঘক্ষণ পরও বাইরে না আসায় মাদ্রাসার ছাত্র শাখা থেকে শিক্ষকরা এসে বাথরুমের দরজা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মাদ্রাসার শিক্ষক রাকিব জানান, মেয়েটি নতুন ভর্তি হয়েছে। সারাদিন চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিল ওখান থেকে সন্ধ্যায় ফিরে। রাতে বাথরুমে ঢুকে বের না হলে হুজুরদের জানানো হয়।এরপর হুজুররা গিয়ে দরজা ভেঙে মেয়েটির গামচা পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সাথে সাথে সাতকানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এআর রায়হান সিদ্দিকী জানান,মেয়েটির গলায় আর কপালে দাগ ছিল। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যুর সংবাদ হাসপাতাল থেকে পেলে আমরা হাসপাতাল এবং ঘটনাস্থলে যায়। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page