নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া >>> মুক্ত গণমাধ্যম জাতির দর্পণ,স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের ভিত্তি-এই স্লোগানকে সামনে রেখে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ মে) দুপুরে পর্যটন নগরী কক্সবাজারের লাবনী পয়েন্ট এলাকায় এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সাতকানিয়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে র্যালিটি এক উৎসবমুখর পরিবেশে লাবনী পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে পেশাজীবী সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন,শহীদুল ইসলাম বাবর, সভাপতি, সাতকানিয়া প্রেসক্লাব।জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, সাতকানিয়া প্রেসক্লাব।সুকান্ত বিকাশ ধর, জ্যেষ্ঠ সাংবাদিক।মামুন মোহাম্মদ, জ্যেষ্ঠ সাংবাদিক।হারুন অর রশিদ, সভাপতি, দক্ষিণ চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।মিজানুর রহমান রুবেল, সভাপতি, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন।তারেক হোসাইন, সাধারণ সম্পাদক, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন।মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক, সাতকানিয়া সাংবাদিক সমিতি।সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রের বিদ্যমান বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেন। তবে বর্তমান সময়ে পেশাগত ঝুঁকি বেড়ে যাওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর জনমত গড়ে তুলতে পারে।প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বাবর বলেন:সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাঁদের লেখনীর শক্তিই অন্ধকার সমাজকে আলোর পথ দেখায়। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা কেবল সাংবাদিকদের নয়, বরং রাষ্ট্রের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।অন্যান্য বক্তারা পেশাগত মানোন্নয়ন ও সুরক্ষায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।উক্ত র্যালি ও সমাবেশে সাতকানিয়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেশ ও জাতির মঙ্গল কামনায় সম্মিলিত সংহতি প্রকাশের মধ্য দিয়ে।


মন্তব্য