২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সাতকানিয়ার দেওয়ানহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিষাক্ত রং মেশানো মাছ জব্দ ও ধ্বংস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।।  চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভাস্থ দেওয়ানহাটে আজ মঙ্গলবার (১০ মার্চ) জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশ্রিত মাছ বিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বাজারে তল্লাশি চালিয়ে দুই ড্রাম বিষাক্ত রং মেশানো লইট্যা ও পোয়া মাছ জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাছগুলো আকর্ষণীয় ও তাজা দেখানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহার করেছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

জব্দকৃত মাছগুলো জনসম্মুখে গর্ত করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান,উপজেলা মৎস্য অফিসারের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে সাধারণ মানুষকে ভেজাল ও বিষাক্ত খাদ্যদ্রব্য থেকে রক্ষা করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান:মাছে বিষাক্ত রঙের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। মুনাফালোভী ব্যবসায়ীদের এসব অপতৎপরতা রুখতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসী প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page