২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় ৩ মিষ্টির দোকানে ২২ হাজার টাকা জরিমানা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আমিলাইশ ইউনিয়নের তালতল এলাকার খাবারের হোটেল, বেকারিতে অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৫ আগস্ট) উপজেলার আমিলাইশ ইউনিয়নের তালতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় তালতল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,মিষ্টি তৈরির উপকরণে পোকামাকড়ের উপস্থিতি,পোড়া তেলের ব্যবহার,বাসি মিষ্টির সিরার ব্যবহার, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার দায়ে-প্রদীপ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।লাইসেন্স না থাকায় আরো দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক খোন্দকার মাহমুদুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার,আমিলাইশ ইউনিয়নের তালতল বাজারের প্রদীপ সুইটস নামের প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির ও লাইসেন্স না থাকার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দন্ডে আরও দুই প্রতিষ্ঠান কে,২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page