২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় স্বাস্থ্য কর্মকর্তাদের মাসিক সভা ক্লিনিকগুলোতে সেবার মান বৃদ্ধির তাগিদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ।সমন্বয় সভায় উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ওষুধের পর্যাপ্ততা, প্রসূতি সেবা এবং স্বাস্থ্য তথ্যের সঠিক ডাটা এন্ট্রি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিএইচসিপিদের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন বলেন,কমিউনিটি ক্লিনিক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি। সাধারণ মানুষ যাতে ক্লিনিক থেকে খালি হাতে ফিরে না যায়, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং মা ও শিশু স্বাস্থ্যের বিষয়ে সিএইচসিপিদের আরও যত্নশীল হতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা ক্লিনিক বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য একটাই-সুস্থ সাতকানিয়া।সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ।সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর উপজেলা ম্যানেজার।সাতকানিয়া উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিগণ।সভায় পরিসংখ্যানবিদ মাঠ পর্যায়ের স্বাস্থ্য তথ্যের নির্ভুলতা যাচাই করেন এবং ব্র্যাক ম্যানেজার যক্ষ্মা ও অন্যান্য সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে সিএইচসিপিদের সাথে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরিশেষে, ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ সিএইচসিপিদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কারিগরি দিক নির্দেশনা প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page