২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় রাজনৈতিক বিরোধ ২০ জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া (চট্টগ্রাম) চট্টগ্রামের সাতকানিয়ায় রাজনৈতিক বিরোধের জেরে কাঞ্চনা ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে এক গৃহবধূকেও মারধর করা হয়। এছাড়া একই রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার উদ্দেশ্যে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই দুই ঘটনায় স্থানীয় ২০ জামায়াত সমর্থিত ২০ আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১লা এপ্রিল (বুধবার) দিবাগত রাতে উপজেলার ৪নং কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা ও দক্ষিণ কাঞ্চনা এলাকায় পৃথক এই দুটি ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতা মোঃ রাকিব উদ্দিন বাদী হয়ে সাতকানিয়া থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮-২০ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, কাঞ্চনা ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় নেতা মোঃ রাকিব উদ্দিনের সাথে বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে তার নিজ মামা বিবাদী শেখ আহমদ,মোঃ ফারুকের রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়। গত ১লা এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা রাকিবকে কথা বলার অজুহাতে ঘর থেকে ডেকে বের করে। এ সময় তাকে রাজনীতি ছাড়ার হুমকি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করা হয়। ১নং বিবাদী শেখ আহমদ লোহার রড দিয়ে রাকিবের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা ঠেকান, এতে তার বাম হাতের কনুই গুরুতর জখম হয়। অন্যান্য আসামিরা লাঠি ও বন্দুকের বাট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ সময় রাকিবের চিৎকারে প্রতিবেশী মুন্নি আক্তার এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা রাকিবের পকেট থেকে নগদ ৯ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একই রাতে রাত সোয়া ১টার দিকে বিবাদীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীনের বসতবাড়ির সামনে গিয়ে তাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বিবাদীরা মহসীনের ঘর লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।

আহত রাকিব উদ্দিন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। তিনি বলেন, “বিবাদীগণ জামায়াত সমর্থিত হওয়ায় দীর্ঘদিন ধরে আমাকে ছাত্রদলের রাজনীতি ছাড়ার জন্য চাপ দিচ্ছিল। গত রাতে তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং নেতা মোহাম্মদ মহসীনের বাড়িতে গুলি ছোঁড়ে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page