২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় মোটর চালক লীগের উদ্যোগে মে দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া >>> চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগের উদ্যোগে ১ মে (বুধবার) সাতকানিয়া কেরানীহাট গোল চত্তরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য এম.এ. মোতালেব সিআইপির ছবি সম্বলিত ব্যানার, পেষ্টুন, গেঞ্জি পরিহিত হয়ে সকাল থেকে বিভিন্ন ইউনিটের ব্যান্ড পার্টি নিয়ে শ্রমিকরা র‌্যালী সহকারে কেরানীহাট গোল চত্তরে এসে মিলিত হয়। সংগঠনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক ওমর। শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়াহিদুল আলম, আবদুস শুক্কুর, হেলাল উদ্দিন, মুরাদ খাঁন, শহিদুল ইসলাম খাঁন, আবু তৈয়ব প্রমুখ।সভা ও র‌্যালী শেষে জনগণকে হিটস্ট্রোক থেকে বাঁচাতে কেরানীহাট, রাস্তারমাথা, সাতকানিয়া সদরসহ বিভিন্ন স্থানে তৃঞ্চার্থ শ্রমিকের মাঝে শরবত বিতরণ করা হয়। সভায় বক্তারা পরিবহনসহ সকল শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে মালিক পক্ষের সহযোগিতা কামনা করে বলেন “শ্রমিক মালিক গড়বে দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর, ইত্যাদি স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। বক্তারা আরো বলেন, পরিবহন শ্রমিক সহ যে কোন শ্রমিকের উপর কোন ধরণের চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য শ্রমিকরা বরদাস্ত করবে না এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে। মাননীয় শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি দায়িত্ব গ্রহণ করে ঈদে শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করে দেশে আই.এল.ও এর নীতিমালা অনুসারে জাতীয় শ্রমনীতি আইন প্রণয়ন ও বাস্তবায়নের অনুরোধ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page