২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন।
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ জনকে ১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদন্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে টিলা কেটে পুকুর বানানোর অপরাধে ৩০ হাজার টাকা এবং অবৈধভাবে পাহাড় কেটে মাটি দিয়ে ইট ভাটায় ইট নির্মান করার অপরাধে ১ লক্ষ টাকা, ২ জনকে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করে অর্থদন্ড আদায় করা হয়েছে।২৪ নভেম্বর ২০২৩ ইং শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় অবৈধভাবে টিলা কেটে পুকুর বানানোর খবর পেয়ে ভ্রাম্যমান আদালত দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে এর সত্যতা প্রমান পেয়ে অবৈধভাবে পাহাড় বা টিলার কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় নুরুল মোস্তফা (৪০) পিতা- নঈম উদ্দিন, গ্রাম- ছনখোলা ১ নং ওয়ার্ড, এওচিয়া, সাতকানিয়াকে ৩০ হাজার টাকা এবং অন্য এক ঘটনায় অবৈধভাবে টিলা কেটে মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় বিবিসি ব্রিক ফিল্ডের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম ছোটন (৪৪), পিতা- মৃত কবির আহমদ, গ্রাম- হারবাং, চকরিয়া, কক্সবাজারকে ১ লক্ষ টাকা দুই জনকে সররবমোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলার প্রত্যন্ত জনপদে যখনিই কোন সামাজিক অপরাধ সহ বেআইনী কার্যকলাপের সন্ধান পাওয়া যাচ্ছে, তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনানুযায়ী শাস্তির আওতায় আনা হচ্ছে। তারপরও কিছু সংখ্যক স্বার্থপর মহল সংগোপনে আইন অসান্য করে বিভিন্ন অপরাধমুলক কার্যকলাপ করে যাচ্ছে। সমাজের আইন শৃংখলার ক্ষতি, পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি সহ যে কোন ধরনের বেআইনী কার্যকলাপ বন্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা খুবই জরুরী। যখন কোন অপরাধী যেখানেই বেআইনী কোন কার্যকলাপ করছে, সেখান থেকে সচেতন ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজ দায়িত্বে প্রশাসনের কাঁছে ইনফর্মেশন দিলে অপরাধের মাত্রা দ্রুত আরো কমে ়আসত বলেও জানান তিনি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আরাফাত সিদ্দিকী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page