২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

সাতকানিয়ায় ভোরে ৩ বাসে আগুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রামের সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা ৩টি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।আজ সোমবার (২০ নভেম্বর) ভোরে সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণে দাঁড়িয়ে থাকা অবস্থায় এসব বাসে আগুন দেয়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দেয়া বাসের মধ্যে ২টি শ্যামলী ও ১টি হানিফ পরিবহনের।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণে সড়কের পশ্চিম পার্শ্বের মাঠে অন্যান্য দিনের মত বাস পার্কিং করে রাখে চালকরা। গতকাল ভোরে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৩টি যাত্রীবাহী বাসে আগুন দেয়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে বাসের ভেতর ও বাইরের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
স্থানীয় লোকজন জানান, ভোর চার টার দিকে ২টি মোটরসাইকেল যোগে ৫ জন ছেলে এসে পরপর ৩টি বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
শ্যামলী বাসের মালিক কেঁওচিয়া ইউনিয়নের মাদার বাড়ী এলাকার সিরাজুল হক জানান, চট্টগ্রাম নগরীতে মেরামতের কাজ শেষ করে রবিবার রাত ১২ টার সময় বাস ২টি এনে এখানে রেখে বাড়িতে চলে যায়। ভোর বেলা লোকজন ফোন করে জানায় আমার গাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাৎক্ষণিক ভাবে এসে দেখি গাড়ীর ভেতর বাইরে আগুন জ্বলছে। ততক্ষনে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, ভোরে বাসে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুন দেয়া বাসের মধ্যে ২টি শ্যামলী এবং ১টি হানিফ। তিনি আরো জানান, আগুন জ্বলা অবস্থায় একটি বাস হঠাৎ করে স্টার্ট হয়ে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ীতে ধাক্কা দেয়। এতে আমাদের গাড়ীর কিছুটা ক্ষতি হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, বাসগুলো সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি মাঠে দাঁড়ানো ছিল। ভোর রাতে আগুন দিয়েছে। আগুন দেয়ার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফলে বাসগুলোর খুব বেশি ক্ষতি হয়নি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page