৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়ায় ব্যবসায়ীদের হুমকি দাতা জ্বীনের বাদশা’র পরিচয় সনাক্ত করলো পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।।  চট্টগ্রাম সাতকানিয়া কেরানিহাট বিগত এক মাস যাবত ব্যবসায়ীদের আতঙ্ক কথিত”জিনের বাদশা”র পরিচয় সনাক্ত করলো থানা পুলিশ।শুক্রবার (৩০ নভেম্বর ২০২৪) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে সনাক্ত করে গ্রেফতার দেখানো হয়।গ্রেফতারকৃত মোঃ রিয়াজউদ্দিন (৪০) চট্টগ্রাম সাতকানিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড ভোয়ালিয়া পাড়া এলাকার মোঃ হোসেন’র ছেলে।পুলিশ জানায় পরিচয়দানকারী কয়েকটি মোবাইল নাম্বার থেকে ব্যবসায়ীদের হুমকি দিয়া চাঁদা দাবি করে আসছিল। হুমকির ফলে স্থানীয় ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছে। উক্ত হুমকির বিষয়ে ব্যবসায়ীরা সাতকানিয়া থানার সাধারণ ডায়েরী দায়ের করেন । সাধারণ ডায়েরীর তদন্তকালে কথিত জিনের বাদশা কেরানীহাট বাজারের অন্তত ৩০/৪০ জন ব্যবসায়ীকে হুমকি দেয় বলে পুলিশের কাছে অভিযোগ আসছিল।বিগত ১৫/১১/২৪ ইং তারিখ কেরানীহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জুনায়েদ এর দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। উক্ত অগ্নি সংযোগের ঘটনার প্রেক্ষিতে ব্যাবসায়ী মোহাম্মদ জুনাইদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। উক্ত মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীহাটের ব্যবসায়ীদের ক্রমাগত হুমকি প্রদানকারী সীম সমূহের সিডিআর ও রেজিস্ট্রেশন পর্যালোচনা করে সন্দিগ্ধ আসামী মোঃ রিয়াজউদ্দিন (৪০) কে সনাক্ত করে থাকে গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদে বর্ণিত আসামী মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং মামলার ঘটনায় জড়িত মূল আসামী এমরানের নাম প্রকাশ করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক আসামি রিয়াজ উদ্দিন আরো জানায় তার নিজের ও আসামী এমরানের পরিবারের লোকজনের এনআইডি ব্যবহার করে কয়েকটি সীম তার শ্যালক মোঃ এমরান হোসেন ব্যবহার করছে। বর্ণিত আসামী গ্রেফতার ও মূল আসামী সনাক্তের পর অত্র থানা এলাকার ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।তদন্তকালে আরো জানা যায় অনুঃ ০৬ মাস পূর্বে মূল আসামী এমরান টেকনাফ থানা এলাকায় একইভাবে ব্যবসায়ীদের হুমকি প্রদান করে এবং ব্যবসায়ী কামাল এর দোকানে অগ্নি সংযোগ সহ বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করে।মূল আসামী এমরানের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।এই বিষয়ে  সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল খাঁন বলেন,গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। মামলার ঘটনায় জড়িত মূল আসামী এমরান হোসেন কে গ্রেপ্তারে সাতকানিয়া থানা পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের
পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি।
ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।
চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

You cannot copy content of this page