৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সাতকানিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ৩ দিনেও ধরা পড়েনি আসামিরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
oplus_0

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি ও যুবদল নেতার ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার (০৬ এপ্রিল) বিকালে সাতকানিয়ার কেরানিহাটে সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে  আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটির সদস্য দেলোয়ার হোসেন বলেন, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:৩০ মিনিটের দিকে পুরানগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উত্তর সাতকানিয়া বিএনপির নেতা জসিম উদ্দীন এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদল নেতা মোহাম্মদ টিপু একটি শালিসী বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। পথে পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। মূলত হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয় বলে দাবি পরিবারের। এসময় স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা পালিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।ভুক্তভোগী পরিবার জানায়, জসিম উদ্দীন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং, মাদক ব্যবসা এবং মাদকসেবীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার এই সামাজিক অবস্থানের কারণে একটি অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। জসিম উদ্দীন ইতিপূর্বেও একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ করেছেন।এ ঘটনায় জসিম উদ্দীনের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে ০৩ এপ্রিল ২০২৬ তারিখে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৪)। তবে ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবি গুলো হলো,অবিলম্বে হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।এলাকায় সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং দমনে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বলেন,সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা যে দলেরই হোক, তাদের কঠোরভাবে দমন করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।উপস্থিত বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার প্রকৃত চিত্র লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান এবং প্রশাসনের উর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page