আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী (চেয়ারম্যান ও সদস্য) যাচাই-বাছাইয়ের লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রার্থী মনোনয়ন-সংক্রান্ত কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী এবং সংশ্লিষ্ট প্রার্থীদের নিজ নিজ ইউনিয়নে নির্ধারিত কর্মশালায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
প্রথম ধাপের কর্মশালার নির্ধারিত সময়সূচি:
এওচিয়া ইউনিয়ন: ৭ অক্টোবর ২০২৬, বুধবার, বিকেল ৩:০০ ঘটিকা।স্থান: মোহাম্মদীয়া মাকসুদা আলী দাখিল মাদ্রাসা, শান্তির টেক।পশ্চিম ঢেমশা ইউনিয়ন:৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল ১১:০০ ঘটিকা।
স্থান: মুন প্যালেস কমিউনিটি সেন্টার।
ঢেমশা ইউনিয়ন: ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, দুপুর ৩:০০ ঘটিকা।স্থান: মুন প্যালেস কমিউনিটি সেন্টার।আমিলাইশ ইউনিয়ন:১০ অক্টোবর ২০২৬, শনিবার, সকাল ১১:০০ ঘটিকা।
স্থান: সিটি সেন্টার, সরওয়ার বাজার।
নলুয়া ইউনিয়ন: ১০ অক্টোবর ২০২৬, শনিবার, বিকেল ৩:০০ ঘটিকা।স্থান: পূর্ব নলুয়া মোখতার কূল (৩ নম্বর ওয়ার্ড)।
উল্লিখিত কর্মশালাগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ ও মনোনয়নপ্রত্যাশীদের যথাসময়ে উপস্থিত থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এদিকে প্রথম ধাপে অপেক্ষমাণ অন্যান্য ইউনিয়নগুলোর কর্মশালার সময়সূচি পরবর্তীতে আরেকটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ জেলা বিএনপি।





মন্তব্য