১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় পাম্প ও অবৈধ গ্যাস কারখানায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় ফায়ার সার্ভস ও সিভিল ডিপেন্সের সহযোগিতায় বিভিন্ন পেট্রোল পাম্প ও সিলিন্ডার গ্যাসের গুদাম ও দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন দ্বারায়, এক লক্ষ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) কেরানিহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হল- উপজেলার ছদাহা বৈলতলীর সিলিন্ডার গুদামের মালিক মো. ফেরদৌসকে ৫০ হাজার টাকা,কেরানীহাট মেসার্স মজিদ পেট্রোল পাম্প এন্ড কোং কে ২০ হাজার টাকা, সাঙ্গু এলপিজিকে ২০ হাজার টাকা, বাজালিয়া অটো এলপিজিকে ১০ হজার টাকা,কেরানীহাট অটো গ্যাসকে ২০ হাজার টাকা, তোহা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা সহ মোট ১,লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন,সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন,ফায়ার সার্ভিস সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,কেরানিহাঁট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপনের যথাযথ ব্যবস্থপনা না থাকায়,মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপন সিলিন্ডার সংরক্ষণ, আবাসিক এলাকায় সিলিন্ডার স্টক করায়,লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায়,অগ্নিনির্বাপণ আইন ২০০৩ অপরাধে মোট ৬ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়াও কেরানীহাট-বান্দরবান মহাসড়কে গাড়ি রাখার দায়ে কেরানীহাট বাস মালিক সমিতিকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভবিষ্যতে সড়কে বাস,গণপরিবহন পাকিং,না করার বিষয়ে আদেশ প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, উপজেলার কেরানিহাট বাজার এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে,৭ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে
এক লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।অনতিবিলম্বে যেসব বহুতল ভবন,মার্কেট,ব্যবসা,প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেইফ এক্সিটের ব্যবস্থা নেই,সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page