১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. মাহিনকে (২১) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সাতকানিয়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত মো. মাহিন কাঞ্চনা ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকার শফিক আহমেদের ছেলে। পুলিশের দাবি, সে চট্টগ্রাম মহানগরীতে কিশোর গ্যাং পরিচালনা, অসামাজিক কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং গোপনে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়দীর্ঘদিন ধরে মাহিন চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন গোপন বৈঠক ও ঝটিকা মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছিল। সম্প্রতি সে এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় স্থানীয় সচেতন জনতা ও আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল নাগরিকরা পুলিশকে তথ্য ও অবস্থান দিয়ে প্রত্যক্ষ সহযোগিতা করেন।এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহাঙ্গীর আলম বলেন-গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় কর্মী এবং মহানগরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এক যুবক এলাকায় অবস্থান করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই। স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।এলাকাবাসী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এই সফল অভিযানের জন্য সাতকানিয়া থানা পুলিশ, বিশেষ করে ওসি এবং অভিযান পরিচালনাকারী এসআই মোস্তফাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে অপরাধ দমনে দল-মত নির্বিশেষে স্থানীয় জনগণের এমন ঐক্যবদ্ধ ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page