৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় আলোকিত জীবন গড়ি শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি ৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম কোন পথে হাঁটছে বাংলাদেশ? মহেশখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-১৮
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

সাতকানিয়ায় চাঁদা না পেয়ে মিথ্যা মামলা, জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালতল এলাকায় দাবীকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী শহীদুল ইসলামের সাজানো মিথ্যা মামলার প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী।গতকাল বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৫ টায় দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার খাগরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী আরফাতুল ইসলাম।এ সময় তিনি অভিযোগ করে বলেন, তিনি বিভিন্ন এলাকায় কৃষি জমিতে ট্যাক্টার চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সে সুবাদে বিগত ( ৬ নভেম্বর ২০২৩) তার পার্শ্ববর্তী নলুয়া ইউনিয়নের কৃষি জমিতে ট্রাক্টর চালাতে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একইদিন আনুমানিক ৪ টায় সন্ত্রাসী শহীদুল ইসলাম দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭/৮ জনের একদল সন্ত্রাসী নিয়ে কৃষি জমিতে ট্রাক্টর চলাকালীন সময় আমার উপর অতর্কিত আক্রমণ করে। এবং ওই এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর চালাতে হলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তার কথা মতো আমি চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর শুরু করে। এক পর্যায়ে শহীদুল ইসলাম তার প্যান্টের পকেটে থাকা তিনটি ১০০ টাকার খালি স্টাম্পে জোর-জবরদস্তি করে আমাকে স্বাক্ষর করতে বাধ্য করে। পরবর্তীতে আমার স্বাক্ষর নেওয়া সেই স্ট্যাম্পগুলো দিয়ে আমার নামে আদালত একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানি করে আসছেন।তিনি আরো বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে সন্ত্রাসী শহীদুল ইসলামকে প্রধান আসামি করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে ফৌজদারি মামলা দায়ের করি। সে ক্ষমতার দাপট দেখিয়ে মামলাটি উঠিয়ে নেওয়ার জন্য আমাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা করে যাচ্ছেন।এ ঘটনায় ভুক্তভোগী আরফাতুল ইসলাম জীবনের নিরাপত্তা ও আইনি সহযোগিতা চেয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। ভুক্তভোগীর পরিবারের বেশ কয়েকজন সদস্যদের পাশাপাশি সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময়
আলোকিত জীবন গড়ি
শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের
দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ
শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি
৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম

You cannot copy content of this page