১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়ায় চাঁদাবাজি করতে এসে এক পাহাড়ি সন্ত্রাসী আটক চাঁদাবাজিতে ব্যবহারিত ৩ মোটরসাইকেল পুড়িয়ে দিলেন জনতা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নজরুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি >>>
সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বৈতরণী এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে পাহাড়ি সশস্ত্র গ্রুপের সাথে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী এবং ১ জনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে জনতা। সন্ত্রাসীর সাথে সংঘর্ষে খামারের দায়িত্বে থাকা তিনজন আহত হয়। আহতরা হলেন- মোহাম্মাদ কামাল (২৫), নুরুল ইসলাম (২৩) ও মোহাম্মদ মুন্না (৪৫)।
১৮ মার্চ ২০২৪ ইং সাতকানিয়া উপজেলার  পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বৈতারণী গ্রিন ওয়ার্ল্ড এগ্রো খামারে এ ঘটনা ঘটে।এদিকে ঘটনায় জড়িত সন্দেহে মংশি মারমা (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মংশি মারমা বান্দরবানের সদর উপজেলার গোয়ালিয়া খোরা রোয়াজির পাড়া এলাকার মংশু মারমার ছেলে।গ্রীন ওয়ার্ল্ড এগ্রো খামারের পরিচালক  মোঃ বোরহান উদ্দিন বলেন, পাহাড়ি সন্ত্রাসী একটা গ্রুপ আমাদের কাছ হতে গত রবিবার রাতে আমাদের থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা না দেওয়ায় সোমবার সকালে ১০/১২ জনের একটা সশস্ত্র সন্ত্রাসী বাহিনী  আমাদের খামারে হামলা করে। এসময় আমাদের খামারে কর্মরত তিনজন আহত হয়। তাৎক্ষণিক আমরা এলাকাবাসীকে জানালে সবাই একসাথে তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা মোটরসাইকেল পেলে পালিয়ে পাহাড়ে আত্মগোপন করে।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী  নোমান জানান, খামারে চাঁদাবাজি করতে  আসা কয়েকজন চাঁদাবাজকে স্থানীয়রা ধাওয়া করেছে; এমন খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা চাঁদা আদায়ে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞাসাবাদ চলতেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page