২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় এলাইট প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উখিয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রাচীন বাংলার লোকজ ঐতিহ্যের দাঁড়িপাল্লা নগরকান্দায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময় সভা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ জানালেন ভূমি কর্মকর্তা অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে দেশসেরা চট্টগ্রাম সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা। নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: শাহজাহান চৌধুরী এমপি হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে রুহিয়ায় অনুষ্ঠিত হলো আজিমুশ্বান ইসলামী জলসা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় এলাইট প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এলাইট প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার নেজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাসনা খানম রূপার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইসমাইল মোহাম্মদ রাশেদ। সার্বিক নির্দেশনায় ছিলেন উপাধ্যক্ষ কামাল হোসাইন এবং অনুষ্ঠান আহ্বায়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবদুল হান্নান ছিদ্দীকী।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক মুখস্থ করলেই চলবে না, বরং তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে আগামী দিনের নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে।” তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কেরানিহাট প্রগতিশীল ব্যবসায় সমিতির সেক্রেটারি ও বিদ্যালয়ের পরিচালক মোরশেদ আলম, কেঁওচিয়া ইউনিয়ন সচিব ও একাডেমিক কমিটির আহ্বায়ক অসীম ধর, একাডেমিক কমিটির সদস্য জহির আহমেদ, পরিচালক আবু ইউছুপ, মুজিবুর রহমান এবং জিটিভি-এর চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি ও সাংবাদিক হারুনুর রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে প্রাচীন বাংলার লোকজ ঐতিহ্যের দাঁড়িপাল্লা
নগরকান্দায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময় সভা
অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে দেশসেরা চট্টগ্রাম
সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।
নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: শাহজাহান চৌধুরী এমপি
হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে রুহিয়ায় অনুষ্ঠিত হলো আজিমুশ্বান ইসলামী জলসা

You cannot copy content of this page